| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হঠাৎ সুখবর দিলেন মৌসুমী

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১৯:৩৯:৫৪
হঠাৎ সুখবর দিলেন মৌসুমী

বিপক্ষে অবস্থান নিয়ে জায়েদকে ‘ভালো ছেলে’ আখ্যা দেন মৌসুমী। যদিও পরবর্তীতে তিনি ছেলে ফারদিনের মাধ্যমে জানিয়েছেন, ‘যা বলেছি রাগের মাথায়’।

চলমান এই তর্ক-বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি এই জনপ্রিয় তারকা দম্পতির সংসারে ভাঙনের সুর বাজছে? তারা কি আলাদা থাকছেন? নেটিজেনদের এমন কৌতুহলী ও অনুমাননির্ভর প্রশ্নের জবাব দেন চিত্রনায়ক ওমর সানী। পরবর্তীতে মৌসুমী-ওমর সানী তার পরিবার নিয়ে রাতে খাবার টেবিলে বসে ছবি ও ভিডিও আপলোড করেন। তখন ভক্তকূলের প্রশংসার জোয়ারে ভাসতে শুরু করে তারা।

ইতোমধ্যে সংসার নিয়ে চলমান এই দ্বন্দ্বের মধ্যেই ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’খ্যাত চিত্রনায়িকা মৌসুমীর নতুন সিনেমার পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বেছে বেছে কাজ করলেও রুপালি জগতে এখনও তার উপস্থিতি রয়েছে।

দীর্ঘদিন পরে সুখবর দিলেন তিনি। মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘ভাঙন’ মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন ফেসবুকে পোস্টারটি প্রকাশ করে জানান, ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় সরকারি অনুদান পেয়েছে ‘ভাঙন’।

পোস্টারে মৌসুমী ও ফজলুর রহমান বাবুকে দেখা গেছে। এতে দেখা যায় নায়িকার মাথায় একটি ঝুড়ি রয়েছে, আর বাবু বাঁশি বাজাচ্ছেন।

‘ভাঙন’ সিনেমায় মূলত রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা তুলে ধরা হবে। যেখানে হকার, পতিতা, বংশীবাদক, পকেটমারসহ নানা ইতিবাচক ও নেতিবাচক মানুষ রয়েছে। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা ও প্রত্যাশার গল্প নিয়েই এই সিনেমা। এমনটাই জানান নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত এই চলচ্চিত্রটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...