তাড়াহুড়া করে ঝুঁকি নিতে চান না স্টার্ক
লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আঙুলে চোট পান স্টার্ক। নিজের প্রথম ওভারে ফলো-থ্রুতে বেশি নুইয়ে যান তিনি। ফলে তার বাঁহাতের তর্জনী গিয়ে লাগে ডানপায়ের জুতার স্পাইকে। কেটে যাওয়া আঙুলে করতে হয় সেলাই।
এরপর আর ম্যাচ খেলতে পারেননি তিনি। বৃহস্পতিবার সেলাই খোলা হয় তার। আঘাত পাওয়া আঙুলে টেপ পেচিয়ে অনুশীলনে বোলিং করাও শুরু করেছেন তিনি। তবে আইসিসির নিয়ম অনুযায়ী, আঙুলে টেপ পেচিয়ে ম্যাচে বোলিং নিষিদ্ধ। তাই এখনই মাঠে নামা হচ্ছে না স্টার্কের।
লঙ্কানদের বিপক্ষে এখনও তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। কোনো একটিতে খেলার আশা ছাড়ছেন না স্টার্ক। এরপর দুই দল খেলবে দুটি টেস্ট। তাড়াহুড়া করে মাঠে ফিরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজ থেকে ছিটকে পড়ার ঝুঁকি নিতে নারাজ তিনি।
“আমি এখনও আশায় আছি যে খেলতে পারব। ক্ষতস্থানে এখনও পুরোপুরি শুকায়নি। আগামী দুয়েক দিনের মধ্যে আরও সেরে উঠবে। কলম্বোয় পৌঁছানোর পর দেখতে হবে, কী অবস্থা দাঁড়ায়।”
“আমি এখনও অনুশীলন করছি। মূল বিষয় হচ্ছে, ক্ষতটা এখন কোন অবস্থায় আছে। অবশ্যই টেস্ট সিরিজে নজর আছে, এই ব্যাপারে কোনো আপোস করা হবে না।”
আগামী রোববার তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ দুই ম্যাচ আগামী মঙ্গল ও শুক্রবার। গলে দুই দলের প্রথম টেস্ট শুরু ২৯ জুন, দ্বিতীয়টি ৮ জুলাই।
নিজেকে ফিট মনে হলেও খেলতে পারছেন না স্টার্ক। মাঠের বাইরে থাকাটাই তাকে বেশি পোড়াচ্ছে।
“বল হাতে আমি সত্যিই ভালো অনুভব করছি। টেপ পেচিয়ে অনুশীলনে বোলিং করতে হচ্ছে। এটা ঠিক যে আইসিসির নিয়মের কারণে আমি ম্যাচে এটা করতে পারব না, তাই আমি খেলছি না।”
“তৃতীয়, চতুর্থ নাকি পঞ্চম ওয়ানডেতে খেলতে পারব, এখনও নিশ্চিত নই। তবে টেস্ট সিরিজ যেন মিস না করি, সেটাই আমরা নিশ্চিত করতে চাচ্ছি।”
শ্রীলঙ্কা সফরে গিয়ে স্টার্ক ছাড়াও চোটের থাবায় পড়েছেন বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এই তালিকায় নতুন সংযোজন হতে পারেন স্টিভেন স্মিথ। দ্বিতীয় ওয়ানডেতে দৌড়ে রান নেওয়ার সময় বাঁ পায়ে চোট পান তিনি। পরে যদিও ঊরুতে টেপ পেচিয়ে ব্যাটিং চালিয়ে যান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। স্টার্ক অবশ্য স্মিথকে নিয়ে আশার বানীই শোনালেন।
“আমি জানি না সে কেমন ব্যথা পেয়েছে বা চোটের অবস্থা কতটুকু খারাপ। পায়ে টেপ পেচানোর পর মিড-উইকেট দিয়ে দারুণ একটি ড্রাইভ খেলেছিল সে। তাই আমি নিশ্চিত পরের ম্যাচ খেলার জন্য সে ফিট থাকবে।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
