| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চেন্নাইয়ের বিপক্ষে শক্তিশালী রাজস্থানের একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২০ ১৬:০৩:৫৪
চেন্নাইয়ের বিপক্ষে শক্তিশালী রাজস্থানের একাদশ ঘোষণা

যে কোনও মূল্যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতলেই সেই লক্ষ্যে সফল হবেন সঞ্জু স্যামসনরা। তবে এদিনের ম্যাচে যদি RR দল হেরে যায় তাহলে প্লে অফে ওঠা কঠিন হতে পারে চাহালদের। সেক্ষেত্রে অঙ্ক জটিল না করে চেন্নাইকে হারিয়ে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করতে চায় রাজস্থান। তাই লিগে নিজেদের শেষ ম্যাচে সেরা দলকেই মাঠে নামাতে চাইবে রাজস্থান রয়্যালস। তবে চেন্নাই-এর যেহেতু প্লে অফের আশা শেষ, সেহেতু তারা এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তন করলেও করতে পারে।

চেন্নাইয়ের শেষ ম্যাচ ছিল গুজরাট টাইটানসের বিরুদ্ধে। এই ম্যাচে তাদের ৭ উইকেটে হারতে হয়েছিল। চেন্নাই এই ম্যাচের একাদশে অভিজ্ঞ খেলোয়াড় রবিন উথাপ্পা এবং আম্বাতি রায়ডুকে জায়গা দেয়নি। তবে এই দুই খেলোয়াড়েরই রাজস্থান ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও আইপিএল-এর চলতি মরশুমটা ভালো যায়নি, তবু লিগে নিজেদের শেষ ম্যাচ জিতে টুর্নামেন্টের যাত্রা শেষ করতে চাইবে চেন্নাই।

চেন্নাই বনাম রাজস্থানের ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। এই মাঠে এখনও পর্যন্ত ব্যাটসম্যানদের জন্য ভালো প্রমাণিত হয়েছে। এখানকার পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। তাই এই ম্যাচেও ব্যাটসম্যানদের সাহায্য পাওয়া সম্ভব এবং এই ম্যাচটি হাই স্কোরিং ম্যাচ হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ-

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জোস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদূত পাডিক্কল, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, ওবেদ ম্যাককয়

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, মইন আলি, শিবম দুবে, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকিপার), মিচেল স্যান্টনার, প্রশান্ত সোলাঙ্কি, মাথিশা পাথিরানা, মুকেশ চৌধুরী

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...