| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাতিল হল পাকিস্তানের ওয়ানডে সিরিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৯ ১৮:৪৩:৩৯
বাতিল হল পাকিস্তানের ওয়ানডে সিরিজ

বাতিল হয়ে যাওয়া সিরিজ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ওয়ানডে সিরিজটি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ না হওয়ায় তা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

চলতি বছরের আগামী জুনে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া। অগাস্টে শুরু হওয়ার কথা রয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ। এর মাঝে দেশের মাটিতে তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে। এরপর সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ।

অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশটির ক্রিকেটারদের থাকতে হবে টানা খেলার মধ্যে। ওয়ানডে সিরিজ বাদ দেওয়ায় একটু বিশ্রামের সুযোগ পাবেন ক্রিকেটাররা।

টেস্টে পাকিস্তান ও শ্রীলঙ্কা সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। লাহোরে সন্ত্রাসী হামলার এক দশক পর ওই সিরিজ দিয়ে পাকিস্তানে ফিরেছিল টেস্ট ক্রিকেট। দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

দুটি টেস্টের সিরিজ খেলতে এখন বাংলাদেশে আছে শ্রীলঙ্কা দল। গত রোববার দুপুরে ঢাকায় এসেছে তারা। আগামী রোববার শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগামী জুলাইয়ে দেশ দুটি এখন কেবল টেস্ট সিরিজে মুখোমুখি হবে।

এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ওয়ানডে সিরিজটি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ না হওয়ায় তা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আগামী জুনে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া। অগাস্টে শুরু হওয়ার কথা রয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ। এর মাঝে দেশের মাটিতে তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে। এরপর সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ।

অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশটির ক্রিকেটারদের থাকতে হবে টানা খেলার মধ্যে। ওয়ানডে সিরিজ বাদ দেওয়ায় একটু বিশ্রামের সুযোগ পাবেন ক্রিকেটাররা।

টেস্টে পাকিস্তান ও শ্রীলঙ্কা সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। লাহোরে সন্ত্রাসী হামলার এক দশক পর ওই সিরিজ দিয়ে পাকিস্তানে ফিরেছিল টেস্ট ক্রিকেট। দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

দুটি টেস্টের সিরিজ খেলতে এখন বাংলাদেশে আছে শ্রীলঙ্কা দল। গত রোববার দুপুরে ঢাকায় এসেছে তারা। আগামী রোববার শুরু হবে দুই দলের মাঠের লড়াই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...