লঙ্কান সিরিজের প্রথম টেস্ট শুরুর আগেই বাংলাদেশের জন্য নতুন দুঃসংবাদ
তবে এই দিকে বাংলাদেশের বড় চিন্তার কারণ হতে পারে শ্রীলঙ্কান পেসারদের প্রথম ১২ বল। কেননা লঙ্কানদের নতুন হেড কোচ ক্রিস সিলভারউড লঙ্কান বোলারদের প্রথম ১২ বলের জন্য বিশেষ পরামর্শই দিয়েছেন। যাতে করে খুব সহজে শুরুর দুই ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে লঙ্কানরা।
সাম্প্রতিক সময়ে ঘরের বাইরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভালো করার অন্যতম প্রধান কারণ পেস বোলারদের দাপট। তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদদের দারুণ বোলিংয়ের সুবাদে নিয়মিতই তিন পেসার নিয়ে খেলতে পারছে টাইগাররা।
ঘরের মাঠেও লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছে পেসারদের আধিক্য। সাকিব আল হাসানসহ তিন স্পিনারের বিপরীতে স্কোয়াডে আছেন পাঁচজন পেসার। তাসকিন আহমেদ ফিট থাকলে নিশ্চিতভাবেই বাড়তো আরও এক পেসার।
তাই আসন্ন সিরিজে স্পিনের পাশাপাশি পেস দিয়েও প্রতিপক্ষকে আটকে রাখার পরিকল্পনা করতে পারে বাংলাদেশ, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সেই কথা ভাবছে শ্রীলঙ্কা দলও। তাই তো শুরুতেই পেসারদের দিয়ে বাংলাদেশকে চাপে রাখার পরিকল্পনা আঁটছেন নতুন কোচ সিলভারউড।
সংবাদ সম্মেলনে সরাসরি বাংলাদেশের কথা না বললেও নিজ দলের পেসারদের শুরুর ১২ বলে সেরা রিদমে থাকার পরামর্শ দিয়েছেন লঙ্কান কোচ। যাতে প্রথম স্পেলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেন তারা। পাশাপাশি বিভিন্ন বিশেষ স্কিলের দিকেও জোর দেওয়ার কথা বলেছেন তিনি।
সিলভারউডের ভাষ্য, ‘আমি বিশেষ করে টেস্ট বোলারদের চ্যালেঞ্জ করেছি তাদের প্রথম ১২ বলে পূর্ণ রিদমে থাকার জন্য। কারণ আমরা সবাই জানি প্রথম ১২ বলই আপনার স্পেলে বড় প্রভাব রাখতে পারে, একইসঙ্গে ব্যাটারদের ওপরও অনেক চাপ সৃষ্টি করে।’
তিনি আরও যোগ করেন, ‘এখানে বিষয়টি হলো ডিসিপ্লিন ধরে রাখা যে আমরা লম্বা সময় ধরে ভালো করতে পারবো এবং তাতে কোনো একঘেয়েমি আসবে না। যেকোনো পিচে সঠিক স্পট খুঁজে নেওয়া, লাইন-লেন্থ যথাযথ হিট করা এবং উইকেটে নিজেকে উপভোগ করা জরুরি।’
বেসিক কাজ ঠিক রেখে বিশেষ স্কিলে নজর দেওয়ার কথা জানিয়ে সিলভারউড বলেন, ‘এরপর আপনি উবল সিম বা অন্যান্য বিশেষ স্কিল আনতে পারবেন। আমাদের ছেলেরা সবাই সুইং করাতে পারে, এটি বড় বিষয়। তো মূল বিষয়টি হলো সব স্কিলকে একসঙ্গে এনে ডিসিপ্লিনড থাকা। যাতে যেকোনো সময় প্রতিপক্ষকে চেপে ধরতে পারেন।’
তবে এক্ষেত্রে ধৈর্য্যহারা হওয়া যাবে না বলেও সতর্ক করে দিলেন লঙ্কানদের নতুন হেড কোচ। দীর্ঘ প্রক্রিয়া শেষে ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি, ‘এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে আপনি যদি বীজ বপন করে এটিকে বড় হতে দেন, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে ছেলেরা এটি করতে পারছে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
