| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টানা পাঁচ হের,দিল্লির কাছে হেরে বড় ধাক্কা খেলো কলকাতার দলপতি শ্রেয়স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৯ ১১:৪৪:১২
টানা পাঁচ হের,দিল্লির কাছে হেরে বড় ধাক্কা খেলো কলকাতার দলপতি শ্রেয়স

তবে ম্যাচ শেষে ফলাফল ফের দিল্লির বিরুদ্ধে হার। এ বারের আইপিএলে টানা পাঁচটি ম্যাচে হেরে গেল আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা। গলকাল ২৯ এপ্রিল বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেটে হারল তারা।

ওয়াংখেড়েতে টস জিতে যে কোনও অধিনায়কই আগে বোলিং করতে চাইবেন। ঋষভ পন্থও ব্যতিক্রম নন। তিনিও টস জিতলেন এবং কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠালেন। ওপেনিং নিয়ে সমস্যা চলছে কলকাতার। অ্যারন ফিঞ্চকে দলে ফেরত এনে সেটাই ঢাকার চেষ্টা করেছিলেন শ্রেয়স আয়াররা। কিন্তু মাত্র তিন রান করে ফিরে গেলেন ফিঞ্চ। তাঁর সঙ্গী বেঙ্কটেশ আয়ার ফিরলেন ছয় রান করে। চেতন সাকারিয়া এবং অক্ষর পটেল শুরুতেই ধাক্কা দিলেন কলকাতাকে।

দুই ওপেনার ফিরতে দিল্লির হয়ে বল করতে এলেন কুলদীপ যাদব। প্রাক্তন নাইটের হাতেই গত বারের ম্যাচে কলকাতার পতন হয়েছিল। বৃহস্পতিবারও কোনও ব্যতিক্রম নয়। ৩ ওভার বল করে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিলেন কুলদীপ। পর পর ফিরিয়ে দিলেন বাবা ইন্দ্রজিৎ এবং সুনীল নারাইনকে। আন্দ্রে রাসেল এবং শ্রেয়স আয়ারের উইকেটও নেন তিনিই।

কলকাতার হয়ে রান করেন শ্রেয়স। ৪২ রান করেন কেকেআর অধিনায়ক। দিল্লির বিরুদ্ধে রান পেয়েছেন নীতীশ রানাও। ৫৭ রান করেন তিনি। শেষ বেলায় ১৬ বলে ২৩ রান করে দলকে লড়াই করার মতো রান তুলতে সাহায্য করেন রিঙ্কু সিংহ।

দিল্লি ব্যাট করতে নামে ১৪৭ রানের লক্ষ্য মাথায় নিয়ে। উমেশ যাদবের প্রথম বলেই তাঁর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পৃথ্বী শ। বৃহস্পতিবার অভিষেক করা হর্ষিত রানা ফিরিয়ে দেন মিচেল মার্শকে। সদ্য করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। কলকাতার বিরুদ্ধে মাঠে ফিরে করলেন ১৩ রান।

দিল্লির হয়ে ডেভিড ওয়ার্নার এবং ললিত যাদবের জুটি দলকে লড়াইয়ে রেখে দেয়। উমেশ এবং সুনীল নারাইন পর পর তিন উইকেট নিয়ে কলকাতাকে ম্যাচে ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি। রভমান পাওয়েল এবং অক্ষর পটেল দলকে জয়ের কাছে নিয়ে যান। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জেতান পাওয়েল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...