| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এবার সাকিব-তামিমদের পরামর্শ নিলেন পাক অলরাউন্ডার হাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ১২:৪৪:২৪
এবার সাকিব-তামিমদের পরামর্শ নিলেন পাক অলরাউন্ডার হাফিজ

এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। যদি বয়স ৪১ হলেও এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারে প্রথমবারের মতো মোহামেডানের হয়ে ঢাকা লিগে খেলে গেছেন হাফিজ।

বর্তমান সময়ের ক্রিকেট সংস্কৃতি ও সমর্থক বরাবরই মুগ্ধ করে এই ক্রিকেটারকে। আন্তর্জাতিক ক্রিকেটের হিসাব চুকিয়েছেন প্রায় ৬ মাস হতে চললো। কিন্তু ফ্র্যাঞ্চাইজি আর ঘরোয়া ক্রিকেট এখনো দাপিয়ে বেড়াচ্ছেন মোহাম্মদ হাফিজ। পিএসএলের ফাইনালে খেলেছিলেন ম্যাচ উইনিং ইনিংস। বয়স ৪১ হলেও তার ছাপ নেই হাফিজের ব্যাটে।

এদিকে তিনি সব সময় ফিটনেস নিয়ে সচেতন দ্য প্রফেসর খ্যাত এই অলরাউন্ডার। এ বয়সেও কীভাবে এতটা ফিট থাকেন জানালেন তার রহস্য। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে সব সময় ফিট থাকতে হবে। আমি জিম রানিংয়ের ব্যাপারে কখনো ফাঁকি দেইনি।

পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করি। আমার মাথায় সব সময় একটা বিষয় কাজ করে, সেটা হলো ফিট থাকতে হবে।’ উপমহাদেশে একটা রীতি আছে। ৩৫ পেরোলেই অনেকে চলে যান বাতিলের খাতায়। বাংলাদেশের ক্রিকেটেও সম্প্রতি সিনিয়র হটাও রব ওঠে। যদিও হাফিজের ভাবনাটা ভিন্ন। সাকিব-মুশফিক-তামিমদের ফলো করেন দীর্ঘদিন।

তার মতে এখনো দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলতে পারেন দেশের ক্রিকেটের এই আইকনরা। পাকিস্তান দলের এই অলরাউন্ডার বলেন, ‘ওদের সবার ভক্ত আমি। বাংলাদেশের ক্রিকেটের জন্য তারা অনেক কিছু করেছে। সাকিব-তামিমরা যত দিন বাংলাদেশের হয়ে খেলবে, দল উপকৃত হবে। ওরা এরই মধ্যে ১৪-১৫ বছর ধরে খেলেছে।

ফিটনেস নিয়ে সচেতন থাকলে, আরো কয়েক বছর খেলা চালিয়ে যাওয়া সম্ভব। নতুনরাও ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৩৯২ ম্যাচ। আছে অসংখ্য দলীয় ও ব্যক্তিগত অর্জন। কোনো নির্দিষ্ট অর্জনকে আলাদা করলেন না হাফিজ।

নিজের ক্যারিয়ার নিয়ে গর্বিত সাবেক এই অধিনায়ক। মোহাম্মদ হাফিজ বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলেছি, নেতৃত্বও দিয়েছি; এটা আমার জন্য অনেক গর্বের। পাকিস্তানের হয়ে প্রথম ম্যাচ সব সময়ই আমার জন্য বিশেষ কিছু। শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানের হয়ে একই প্যাশন নিয়ে খেলেছি।

খেলাটার স্পিরিট সমুন্নত রেখে মাঠে নিজের সেরাটা দিয়েছি। এটাই আমাকে গর্বিত করে।’ প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতায় রোমাঞ্চিত হাফিজ। যদিও ব্যাট হাতে খুব একটা সফল বলা যাবে না ৮ ম্যাচে দুই ফিফটিতে ২০৩ রান করা এই ব্যাটারকে। তবে হাফিজ আবারও আসতে চান বাংলাদেশে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...