| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুই পরিবর্তন নিয়ে পাঞ্জাবের বিপক্ষে দিল্লীর শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ২২:১০:৩৬
দুই পরিবর্তন নিয়ে পাঞ্জাবের বিপক্ষে দিল্লীর শক্তিশালী একাদশ ঘোষণা

ফিজ নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের পর দিল্লী ক্যাপিটালস টানা দুই ম্যাচ হেরেছে। এরপর কলকাতার বিপক্ষে জয় পেলেও নিজেদের ৫ম ম্যাচে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ হেরে বসে দিল্লি। তাই ষষ্ঠ ম্যাচে অন্তত দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে দিল্লী।

বিশেষ করে দিল্লী ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে রভম্যান পাওয়েল গত কয়ে ম্যাচ ধরেই নিজেকে হারিয়ে খুজচ্ছেন। নিজেদের শেষ ম্যাচেও বেঙ্গালুরুর বিপক্ষে সাজঘরে ফিরেছিলেন কোনো রান না করেই। ব্যাটিং অর্ডারে তাই দেখা দিয়েছে ঘাটতি। ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে কপাল পুড়তে পারে পাওয়েলের। তার বিকল্প হিসেবে টিম শেফার্টকে আবারও সুযোগ দিতে পারে দিল্লীর টিম ম্যানেজমেন্ট।

তবে আরেক অলরাউন্ডার ব্যাটিং অর্ডারে মিচেল মার্শ নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পাঞ্জাব কিংসের বিপক্ষে তার থাকার সম্ভাবনা রয়েছে। ডেভিড ওয়ার্নার কিংবা পৃথ্বী শ এর মত ব্যাটাররা ফর্মে থাকার কারণে অবশ্য কিছুটা দুঃশ্চিন্তা কমেছে দিল্লীর।

অপরদিকে বোলিং বিভাগেও আসতে পারে একটি পরিবর্তন। খলিল আহমেদ কিংবা শার্দূল ঠাকুরের মধ্য থেকে যেকোনো একজনকে একাদশের বাইরে রেখে ভিন্ন কৌশল সাজাতে পারে দিল্লী। এক্ষেত্রে গত আসরে রাজস্থানের হয়ে খেলা চেতন সাকারিয়াকে দেখা যেতে পারে মূল একাদশে।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আগামী ২০ এপ্রিল।

এক নজরে দেখে নেয়া যাক পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ।

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, রিশাব পান্ত, টিম শেফার্ট, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...