| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তাসকিন-শরিফুলের পর সাকিবকে নিয়ে আসছে নতুন দুঃসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ২৩:১২:১৮
তাসকিন-শরিফুলের পর সাকিবকে নিয়ে আসছে নতুন দুঃসংবাদ

সেই সিরিজে কি শেষ সেরা তারকা সাকিব থাকবেন? এই প্রশ্নের উত্তর এখনো জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, দু-একদিনের মধ্যে সাকিব নিজেই জানাবেন সিদ্ধান্তটি।

কদিন আগে সাকিবের শাশুড়ী মারা গেছেন। এই শাশুড়ীসহ মা এবং মেয়ের অসুস্থতার খবর পেয়েই দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজের মাঝপথে ফিরেছিলেন। পরিবারের বাকি সদস্যরা সুস্থ্য হয়ে উঠেছেন। কিন্তু ক্যান্সারাক্রান্ত শাশুড়ী না ফেরার দেশে পারি জমিয়েছেন। সেই শোক এখনো টাটকা।

বড় মেয়ের স্কুল খুলেছে বলে তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশির আছেন মায়ের পরিবারের সঙ্গেই। ফলে সাকিবকেই সামলাতে হচ্ছে বড় মেয়েকে। এখন মায়ের মৃত্যুর শোক কাটিয়ে শিশিরের যুক্তরাষ্ট্রে গিয়ে সাংসারিক জীবন শুরু করার ওপর মূলত নির্ভর করছে সাকিবের শ্রীলংকা সিরিজ খেলা। বিজ্ঞাপন

জালাল ইউনুস জানালেন, দু-একদিনের মধ্যে সাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি। রোববার মিরপুরে বিসিবি কার্যালয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক শেষে জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আমি দু'এক দিনের মধ্যে সাকিব থেকেই জানতে পারব। তারসঙ্গে আলাপ আলোচনা হচ্ছে যেহতু কিছুদিন আগে তার শ্বাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।'

দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া সাকিব পরে যোগ দেন দলের সঙ্গে। ওয়ানডে সিরিজটা দারুণ কেটেছে তার। প্রথম ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে ম্যাচ সেরা পুরস্কার জিতেছিলেন। বিজ্ঞাপন

তারপরই শাশুড়ী এবং মা, মেয়েসহ পরিবারের পাঁচ সদস্যের অসুস্থ হওয়ার খবর মিলে। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে এই খবর মিললেও ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরেন সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...