| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়াঃ গুরুতর আহত ফুটবল কিংবদন্তি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ১০:৩৫:০৫
এই মাত্র পাওয়াঃ গুরুতর আহত ফুটবল কিংবদন্তি

এক সুত্রে জানা যায় যে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে কলম্বিয়ার শহর একটি বাসের সাথে সংঘর্ষে সাবেক কিংবদন্তি ফুটবলার রিনকন ও চার যাত্রী আহত হয়েছেন। মাথায় গুরুতর আঘাত রয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের।

ফ্রেডি রিনকনকে চিকিৎসা দেয়া প্রাইভেট ক্লিনিক বিবৃতিতে জানিয়েছে,‘তার পরিবারের সাথে কথা বলে রোগীর দায়িত্বে থাকা বিশেষজ্ঞ দল অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছে যা চলমান আছে। তাঁর অবস্থা খুবই সংকটজনক। সার্জারির ফলাফলগুলি বিবেচনা করলে পরিস্থিতি খুবই গুরুতর।’

৫৫ বর্ষী রিনকন কলম্বিয়ার সোনালী প্রজন্মের সবচেয়ে পরিচিত ফুটবলার। ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে মাঠে তার গতিতে মুগ্ধ হয়েছিল তখনকার বিশ্ব ফুটবল। কলম্বিয়ায় হয়ে ৮৪ ম্যাচে ১৭ গোল রয়েছে তার। ১৯৯০ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে গ্রুপ পর্ব উৎরে যাওয়ার ম্যাচে গোল করে নিজেকে আলাদা করে পরিচিত করিয়েছিলেন রিনকন।

কলম্বিয়ান ফুটবল ফেডারেশনও রিনকনের জন্য বার্তা পাঠিয়েছেন, ‘আমরা আমাদের সমস্ত সমর্থন প্রাক্তন ফুটবলার ফ্রেডি রিনকনকে পাঠাই। দ্রুত আরোগ্য কামনা করি এবং প্রথর্না করি যাতে ঈশ্বরের সাহায্যে সে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...