| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর; ৭ অক্টোবর ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৭ ০৮:৫২:৩৯
আজকের স্বর্ণের বাজারদর; ৭ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। গত ৫ অক্টোবর থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ৭ অক্টোবর ২০২৬ বুধবার দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায়। একই সঙ্গে কমানো হয়েছে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম হলো:

* ২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা

* ২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা

* ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা

* সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমেছে। আগে এই মানের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৪১ টাকা। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ৭৫৮ টাকা। বর্তমানে এই মানের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম হলো:

* ২২ ক্যারেট: ৪ হাজার ৩১৬ টাকা

* ২১ ক্যারেট: ৪ হাজার ১৪১ টাকা

* ১৮ ক্যারেট: ৩ হাজার ৫৫৮ টাকা

* সনাতন পদ্ধতি: ২ হাজার ৬৮৩ টাকা

বাজুসের নির্দেশনা অনুযায়ী, গয়নার নকশা ও ধরন অনুসারে মজুরি নির্ধারণ করা হবে। স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত করতে হবে। কেনার সময় দোকান থেকে মোট মূল্য ও প্রযোজ্য চার্জের হিসাব জেনে নেওয়া উচিত।

এ ছাড়া পুরোনো স্বর্ণের অলংকার বদল বা বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয়। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে বাজুস নির্ধারিত স্বর্ণ ও রুপার দাম কার্যকর থাকবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...