| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল ও গাড়ির মালিকদের সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৫ ২২:০০:৩১
মোটরসাইকেল ও গাড়ির মালিকদের সুখবর

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে।

বিআরটিএর সাম্প্রতিক জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে মোটরযান মালিক ও চালকরা বকেয়া কাগজপত্র হালনাগাদ করার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত কোনো জরিমানা ছাড়াই শুধু মূল কর ও প্রযোজ্য ফি পরিশোধ করে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাবে।

মালিকানা পরিবর্তন না করলে বিপদ

বিআরটিএ জানিয়েছে, মোটরসাইকেল বা গাড়ি বিক্রির পর নতুন মালিকের নামে মালিকানা পরিবর্তন না করলে পুরনো মালিককে আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হতে পারে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী, গাড়ি বা মোটরসাইকেল বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। মালিকানা পরিবর্তন না হলে অগ্রিম আয়কর, অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জসহ বিভিন্ন আর্থিক দায় পুরনো মালিকের ওপরই বর্তাতে পারে।

তবে ভোগান্তি কমাতে বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে মালিকানা পরিবর্তনের আবেদন ও প্রয়োজনীয় ফি পরিশোধের সুবিধা চালু রয়েছে।

ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটার ব্যবস্থা

সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সে দোষসূচক পয়েন্ট কাটার ব্যবস্থাও কার্যকর রয়েছে। আইন অনুযায়ী, প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে।

ট্রাফিক আইন লঙ্ঘন করলে জরিমানার পাশাপাশি নির্ধারিত নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। ফলে আইনগত জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি ও মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং মালিকানা সংক্রান্ত তথ্য হালনাগাদ করার পরামর্শ দিয়েছে বিআরটিএ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...