লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় লালন শাহের মাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছেন। সেখানে তার সঙ্গে একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
তবে তাৎক্ষণিকভাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার কারণ, হামলাকারীদের পরিচয় কিংবা গাড়ি ভাঙচুরের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সোহাগ/
