আজকের স্বর্ণের বাজারদর: ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় সোনা ও রুপার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
আজকের সোনার দাম কত
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির এক ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
দুই দফায় কত কমল সোনার দাম
এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছিল বাজুস। এরপর ২৮ সেপ্টেম্বর আবারও ২ হাজার ১৫৮ টাকা কমানো হলো।
ফলে মাত্র দুই দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা কমেছে।
রুপার নতুন দাম
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৯১ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দামের পরিবর্তনের কারণে নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করা হয়েছে।
তাই গহনা কেনার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ নির্ধারিত সোনার দামের সঙ্গে গহনার মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচ যুক্ত হতে পারে।
রাকিব/
