| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৭:১৯:৪৩
সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্মার্টফোন বাজারে সেপ্টেম্বরে উন্মোচন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। শাওমির নতুন এই সিরিজে থাকছে তিনটি স্মার্টফোন, রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭।

শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং, উন্নত ডিসপ্লে, নতুন প্রজন্মের প্রসেসর, উন্নত স্থায়িত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে নতুন সিরিজটি তৈরি করা হয়েছে। ফলে দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে গেমিং, বিনোদন ও কনটেন্ট তৈরিতে আরও উন্নত অভিজ্ঞতা পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

১০,০০০ এমএএইচ ব্যাটারি রেডমি নোট ১৭ প্রো ম্যাক্সে

নতুন সিরিজের সবচেয়ে আলোচিত মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি। এতে থাকছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি এবং ১০০ ওয়াট হাইপারচার্জ।

এই বিশাল ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধার ফলে দীর্ঘসময় ভিডিও দেখা, গেম খেলা, ছবি ও ভিডিও ধারণ কিংবা সারাদিনের অন্যান্য কাজে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে চার্জ নিয়ে দুশ্চিন্তা কমবে।

রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে থাকছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপারচার্জ। আর রেডমি নোট ১৭-তে রয়েছে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট হাইপারচার্জ।

বড় ও উন্নত অ্যামোলেড ডিসপ্লে

রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি এবং রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে। উন্নত রেজল্যুশন ও রঙের সমন্বয়ে এতে ভিডিও দেখা, ছবি উপভোগ কিংবা গেম খেলার সময় আরও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়ার কথা।

অন্যদিকে, রেডমি নোট ১৭-তে রয়েছে ৬.৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে। বড় পর্দার পাশাপাশি চোখের আরামের বিষয়টিও এতে গুরুত্ব দেওয়া হয়েছে।

সিরিজের তিনটি মডেলেই থাকছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর মাধ্যমে দ্রুত ও নিরাপদে ফোন আনলক করার সুবিধা পাওয়া যাবে।

পারফরম্যান্সে নতুন প্রসেসর

ব্যাটারির পাশাপাশি কর্মক্ষমতার দিকেও গুরুত্ব দিয়েছে শাওমি। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর।

রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে রয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ এবং রেডমি নোট ১৭-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ প্রসেসর।

এই প্রসেসরগুলোর মাধ্যমে দৈনন্দিন কাজ, একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার, বিনোদন এবং গেমিংয়ে আরও সাবলীল পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য রয়েছে।

পানি ও ধুলা প্রতিরোধে বাড়তি সুরক্ষা

নতুন সিরিজে স্থায়িত্বের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি ও রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২। ফোন দুটি ৩ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার প্রতিরোধ ক্ষমতা এবং আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে ধুলা ও পানি প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আসছে।

অন্যদিকে, রেডমি নোট ১৭-তে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৫ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা। ফলে প্রতিদিনের ব্যবহারে ফোনের স্থায়িত্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এআই প্রযুক্তিসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে নতুন সিরিজে। তিনটি মডেলেই রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর ছবি তোলার প্রযুক্তি।

এর ফলে দৈনন্দিন মুহূর্ত ধারণের পাশাপাশি ছবি ও ভিডিও তৈরিতে ব্যবহারকারীরা আরও উন্নত ও সৃজনশীল অভিজ্ঞতা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সব মিলিয়ে বড় ব্যাটারি, দ্রুত চার্জিং, উন্নত ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, স্থায়িত্ব এবং এআই প্রযুক্তির সমন্বয়ে রেডমি নোট ১৭ সিরিজ নিয়ে স্মার্টফোনপ্রেমীদের আগ্রহ ইতোমধ্যে তৈরি হয়েছে। সেপ্টেম্বরে বাংলাদেশে আনুষ্ঠানিক উন্মোচনের মধ্য দিয়ে সিরিজটি দেশের বাজারে নতুন করে আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...