এসএসসি ২০২৭: টেস্ট পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের শুরুর তারিখও জানানো হয়েছে।
টেস্ট পরীক্ষা কবে
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।
বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পরদিন থেকেই শুরু হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ। আগামী ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু করার কথা জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
তবে ফরম পূরণের বিস্তারিত সময়সূচি, ফি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এসব তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হবে।
পেছানো হয়েছে এসএসসি পরীক্ষা
২০২৭ সালের শুরুতেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনা করেই পরীক্ষার সময় পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা মার্চে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
