| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ৩১ ২০:১৭:৩৮
পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার নতুন তারিখের বিষয়টি জানান।

তবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের এইচএসসি পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনাভাইরাস মহামারির পর থেকে সেই ধারাবাহিকতা আর বজায় রাখা সম্ভব হয়নি।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়েছিল। একই বছর এইচএসসি পরীক্ষা শুরু হয় ২ জুলাই।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে জানানো হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...