| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

৫ ও ৫ বছরে উচ্চতর গ্রেডের সুপারিশ বহালের দাবি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৬ ১৮:৫৬:২৩
৫ ও ৫ বছরে উচ্চতর গ্রেডের সুপারিশ বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের চাকরির ৫ ও ৫ বছর পূর্তিতে দুটি উচ্চতর গ্রেড দেওয়ার সুপারিশ কোনোভাবেই বাদ বা কাটছাঁট না করার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

বুধবার সংগঠনটির সভাপতি আবদুল মালেক ও মহাসচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ১০ ও ৬ বছরের পরিবর্তে চাকরির ৫ ও ৫ বছর পূর্তিতে দুটি উচ্চতর গ্রেড দেওয়ার সুপারিশ করেছে। কর্মচারীদের স্বার্থে করা এই সুপারিশ কোনোভাবেই বাতিল বা কাটছাঁট করা উচিত নয়।

সংগঠনটির দাবি, জাতীয় বেতনস্কেল-২০০৯ অনুযায়ী নিম্নবেতনভুক্ত কর্মচারীদের চাকরির ৮, ১০, ১২ ও ১৫ বছর পূর্তিতে চারটি উচ্চতর গ্রেড পাওয়ার ব্যবস্থা ছিল। তবে জাতীয় বেতনস্কেল-২০১৫-তে সেই ব্যবস্থা পরিবর্তন করে ১০ ও ৬ বছর পূর্তিতে দুটি উচ্চতর গ্রেডের বিধান করা হয়।

এর ফলে দীর্ঘমেয়াদে সরকারি কর্মচারীরা আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

কর্মচারীদের এই দীর্ঘদিনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনের নেতারা জাতীয় বেতন কমিশন-২০২৫-এর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে উচ্চতর গ্রেড পাওয়ার সময়সীমা কমানোর দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে কমিশন বিদ্যমান ১০ ও ৬ বছরের পরিবর্তে ৫ ও ৫ বছর পূর্তিতে দুটি উচ্চতর গ্রেড দেওয়ার সুপারিশ করেছে।

সংগঠনটি মনে করছে, কর্মচারীদের জন্য এই সুপারিশ ন্যায়সংগত ও যৌক্তিক।

তবে কমিশনের এই সুপারিশ অর্থ বিভাগ থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে তারা জানতে পেরেছে। এমন উদ্যোগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

বিবৃতিতে বলা হয়, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বহাল রাখা প্রয়োজন। একই সঙ্গে চাকরির ৫ ও ৫ বছর পূর্তিতে দুটি উচ্চতর গ্রেড বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য নিরসনের দাবি জানানো হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...