| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৫ ১৩:১৫:১৯
পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: হাত থেকে পড়ে গেলে স্মার্টফোনের পর্দায় ফাটল ধরার পাশাপাশি ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। পানি ও ধুলাবালির সংস্পর্শেও নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এসব সমস্যা মাথায় রেখে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সুবিধাসহ নতুন স্মার্টফোন বাজারে এনেছে ইনফিনিক্স বাংলাদেশ।

‘হট ৭০ প্রো ফাইভজি’ মডেলের ফোনটি প্রায় ৫ ফুট উচ্চতা থেকে পড়ে গেলেও ক্ষতির ঝুঁকি কম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পানি ও ধুলাবালি থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে পরিচালিত ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৬ ইঞ্চির ডিসপ্লে। এতে ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ দেওয়া হয়েছে। ফলে একসঙ্গে একাধিক কাজ করার পাশাপাশি গেমিংয়েও ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।

ফোনটির ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট। এর ফলে উচ্চ রেজল্যুশনের গেম খেলা এবং দ্রুত স্ক্রলিংয়ের সময় আরও মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে।

দীর্ঘ সময় ফোন ব্যবহার বা গেম খেলার সময় অতিরিক্ত গরম হওয়ার সমস্যা কমাতে এতে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি দেওয়া হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ফোন ব্যবহারের সময় চার্জিংয়ের তাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে ডিভাইসটি।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরযুক্ত অটোফোকাস ক্যামেরা। সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি লাইভ ফটো সুবিধা থাকায় কম আলোতেও তুলনামূলক ভালো ছবি তোলার সুযোগ রয়েছে।

ফোনটিতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সুবিধাও রয়েছে। এর মধ্যে রয়েছে এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট এবং এআই থিম জেনারেটর।

ইনফিনিক্স ‘হট ৭০ প্রো ফাইভজি’ স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...