স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকায় বাংলাদেশের বাজারেও মূল্যবান এই ধাতুটির দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মার্কিন ডলারের দর কমে আসায় ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ বিদেশি ক্রেতাদের কাছে তুলনামূলক সস্তা হয়ে উঠেছে। এতে স্বর্ণের চাহিদা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সরকার ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ আরও বাড়াতে পারে। এর আগে বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছিল, আগামী প্রান্তিকে দীর্ঘমেয়াদি সিকিউরিটিজের বন্ড পুনঃক্রয়ের পরিমাণ দ্বিগুণ করা হবে। প্রতিটি কার্যক্রমে এর পরিমাণ কমপক্ষে ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
ট্রেজারি বিভাগের ঋণ ব্যবস্থাপনায় পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতিতে কী ধরনের প্রভাব পড়ে, সেদিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞদের মতে, স্বর্ণের ভবিষ্যৎ দামের গতিপথ অনেকটাই নির্ভর করবে ফেডের পরবর্তী সিদ্ধান্ত এবং সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশার ওপর।
বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য নতুন আবেদন কিছুটা কমেছে। জুলাইয়ে দেশটির কর্মসংস্থানে অপ্রত্যাশিত পতন হলেও শ্রমবাজার এখনো তুলনামূলক স্থিতিশীল রয়েছে বলে এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভের নজর অব্যাহত থাকতে পারে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা ৬৩ শতাংশ এবং সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৩৭ শতাংশ হিসেবে দেখছেন।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণ থেকে কোনো সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না বলে বিনিয়োগকারীদের কাছে এর আকর্ষণ কিছুটা কমে যেতে পারে।
অন্যদিকে, ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও স্বর্ণের বাজারে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এমন পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৬৫ দশমিক ২৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৪ দশমিক ৪৪ ডলারে। চলতি সপ্তাহে তিনটি ধাতুর দামই বাড়ার পথে রয়েছে।
দেশের বাজারেও বাড়তে পারে স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়তে থাকলে এর প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে পারে। ফলে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সবশেষ গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ায়। ওই দিন প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮৪৯ টাকা এবং রুপার দাম ২৩৩ টাকা বাড়ানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন ও তৈরির ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৩ দফা দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ৬৩ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ দফা দাম বাড়ানো এবং ৩০ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো এবং ৩ বার কমানো হয়েছিল।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে বেতন অক্টোবর থেকে, বকেয়া পাবেন যেভাবে
- পে-স্কেলের গেজেট প্রকাশের আল্টিমেটাম, ২ অক্টোবর পদযাত্রা
- আজকের স্বর্ণের বাজারদর; ২১ আগস্ট ২০২৬
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- এসএসসি পুনঃনিরীক্ষণের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড
- আজকের সকল দেশের টাকার রেট: ২১ আগস্ট ২০২৬
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
- বাংলাদেশিদের জন্য আজীবন ইউরোপ প্রবেশের নিষেধাজ্ঞা
- শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ সংসদ সদস্য
- আকাশে আসছে বিরল ‘ব্লাড মুন’, দেখা যাবে ২৮ আগস্ট
