| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২১ ২১:২৭:২৪
মন্ত্রিসভায় নতুন ছয়জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয়জন সদস্য যুক্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন সদস্যদের দায়িত্ব বণ্টন এবং কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল নিয়ে এখন চলছে নানা আলোচনা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। একই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় তাঁর ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ কয়েকটি দপ্তরে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

নতুন করে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি। এর মধ্যে রশিদুজ্জামান মিল্লাত আগে থেকেই প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার।

নতুন দায়িত্ব বণ্টন নিয়ে যা জানা যাচ্ছে

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে এখনো দপ্তর বণ্টন নিয়ে চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে আলোচিত নাম ও সম্ভাব্য দায়িত্বগুলোকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

আলোচনা অনুযায়ী, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। রশিদুজ্জামান মিল্লাত পেতে পারেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব।

সেক্ষেত্রে বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও জানা যাচ্ছে।

এ ছাড়া বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার আলোচনা রয়েছে।

প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে ৫৩

নতুন ছয় সদস্য যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা ৫৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৮ জন মন্ত্রী এবং ২৫ জন প্রতিমন্ত্রী।

নতুন সদস্যদের দপ্তর বণ্টনের পাশাপাশি কয়েকজন বর্তমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা রয়েছে। এ বিষয়ে শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে।

মন্ত্রিসভায় সাম্প্রতিক পরিবর্তন

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। পরে বিভিন্ন সময়ে মন্ত্রিসভায় পরিবর্তন এসেছে।

গত ১২ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল পদত্যাগ করেন। একই দিনে হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় আহমেদ আযম খানকে। আর ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

গত ১ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। সর্বশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটিও শূন্য হয়েছে।

সব মিলিয়ে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন এবং কয়েকটি মন্ত্রণালয়ে সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সরকারি প্রজ্ঞাপন জারির পর।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...