| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২১ ১৯:৩৮:০৪
দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, শুক্রবার (২১ আগস্ট) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকায়।

এর আগে ১৯ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ফলে নতুন দরে এই মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।

একইভাবে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। অর্থাৎ ভরিতে বেড়েছে ৩ হাজার ৬১৬ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণের দামও ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বেড়েছে। আগে এই মানের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। নতুন দরে তা বেড়ে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৫৬৬ টাকা। আগে এর দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা। নতুন দরে তা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

বাজুস জানিয়েছে, বিশ্ববাজার ও স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

তবে বাজুস নির্ধারিত স্বর্ণের দামই গ্রাহকের চূড়ান্ত পরিশোধযোগ্য মূল্য নয়। অলংকার কেনার ক্ষেত্রে এর সঙ্গে নকশা ও তৈরির ধরন অনুযায়ী কারিগরি বা মজুরি খরচ এবং সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে। ফলে স্বর্ণের অলংকার কিনতে গ্রাহককে ঘোষিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...