| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২১ ১১:০৪:০৯
পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তবে নতুন পে-স্কেল কবে থেকে কার্যকর হবে এবং কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা নেবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পে-স্কেল বাস্তবায়নের অগ্রগতি ও অর্থের সংস্থান নিয়ে এসব তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ব্যয় মেটাতে সরকার প্রথমে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর উদ্যোগ নেবে। প্রয়োজন হলে অতিরিক্ত অর্থের সংস্থান করতে ঋণ নেওয়ার ব্যবস্থাও করা হবে।

তিনি জানান, পে-স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণত তিনটি পর্যায়ে কাজ এগোয়। প্রথম পর্যায়ে পে সার্ভিস কমিশন, সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট পে কমিটি এবং বিচার বিভাগের ক্ষেত্রে জুডিশিয়াল পে কমিশন তাদের প্রতিবেদন দেয়।

এসব প্রতিবেদনের মধ্যে পে সার্ভিস কমিশন ও সশস্ত্র বাহিনীর পে কমিটির প্রতিবেদন সচিব কমিটি পর্যালোচনা করে সুপারিশ দিয়েছে বলে জানান তিনি।

বিচার বিভাগের পে-স্কেল নিয়ে কাজ করতে মন্ত্রিপরিষদের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বাস্তবতা, বিষয়টির সংবেদনশীলতা এবং সাংবিধানিক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে কমিটি তাদের প্রতিবেদন দেবে।

অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, বিচার বিভাগের পে-স্কেল সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার মাধ্যমে প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় শেষ হবে। এরপর তৃতীয় পর্যায়ে সংশ্লিষ্ট প্রস্তাবগুলো মন্ত্রিসভায় পর্যালোচনা করা হবে।

নতুন পে-স্কেলের কোন কোন বিষয় কখন থেকে কার্যকর হবে এবং তা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হবে বলে জানান তিনি।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের জোগান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে ঋণ নেওয়া হবে। তবে পে-স্কেল বাস্তবায়নের জন্য ঋণ নেওয়াকে তিনি নিজে কোনো সমস্যা হিসেবে দেখছেন না।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...