| ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২০ ০৮:২০:০৭
নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলে ২০টি গ্রেড রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নতুন বেতন কাঠামোয় মূল বেতন, বিভিন্ন ভাতা, সরকারের আর্থিক সক্ষমতা এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে পর্যালোচনা অব্যাহত থাকায় পে-স্কেল কবে কার্যকর হবে, তা এখনো নিশ্চিত নয়। এমনকি চলতি আগস্টে গেজেট প্রকাশ হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

তবে নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন কাঠামো নিয়ে এরই মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। প্রচারিত একটি খসড়া তালিকা অনুযায়ী, গ্রেড-১-এ সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৩০ হাজার টাকা এবং গ্রেড-২০-এ প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রচারিত খসড়া অনুযায়ী, গ্রেড-১-এ মূল বেতন ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। গ্রেড-২-এ ১ লাখ ২ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, গ্রেড-৩-এ ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং গ্রেড-৪-এ ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন কাঠামোর প্রস্তাব করা হয়েছে।

গ্রেড-৫-এ ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, গ্রেড-৬-এ ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা এবং গ্রেড-৭-এ ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণের প্রস্তাব রয়েছে।

গ্রেড-৮-এ ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৮ হাজার ৭০০ টাকা, গ্রেড-৯-এ ৩৯ হাজার ১০০ থেকে ৯৯ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১০-এ ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত বেতনের কথা বলা হয়েছে।

গ্রেড-১১-এ ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা, গ্রেড-১২-এ ২৪ হাজার থেকে ৫৮ হাজার ৭০০ টাকা এবং গ্রেড-১৩-এ ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা পর্যন্ত বেতন নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া গ্রেড-১৪-এ ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা, গ্রেড-১৫-এ ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা এবং গ্রেড-১৬-এ ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা পর্যন্ত বেতন কাঠামোর প্রস্তাব করা হয়েছে।

গ্রেড-১৭-এ ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৮-এ ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৯-এ ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা এবং গ্রেড-২০-এ ২০ হাজার থেকে ৪৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রস্তাবিত কাঠামো নিয়ে পর্যালোচনা কমিটিতে আরও আলোচনা চলছে। কমিটি সূত্রের বরাতে জানা গেছে, কমিশনের প্রস্তাব করা ২০টি গ্রেড রাখার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৪৮ হাজার ৪০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা হতে পারে। অর্থাৎ প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের ব্যবধান ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা।

তবে সরকারের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত বেতন কাঠামোয় এসব অঙ্ক পরিবর্তন হতে পারে। তাই কমিশনের প্রস্তাবিত বেতনকে এখনই চূড়ান্ত হিসেবে দেখার সুযোগ নেই।

নতুন পে-স্কেল বাস্তবায়নে শুরুতে দুই ধাপের পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও এখন তিন ধাপে বাস্তবায়নের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে নতুন মূল বেতন কার্যকর করা হতে পারে। পরবর্তী ধাপগুলোতে বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা চালুর চিন্তা রয়েছে।

আলোচনায় ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকরের একটি নীতিগত প্রস্তাবও এসেছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে প্রযুক্তিগত বিষয়টিও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটি ও আইবাস++ ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়।

নতুন মূল বেতন পর্যায়ক্রমে কার্যকর করতে হলে বিদ্যমান সফটওয়্যার ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। এতে বাড়তি সময় লাগার পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

নবম জাতীয় পে-স্কেলের গেজেট চলতি আগস্টে প্রকাশ হবে কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। একটি সূত্রের দাবি, আগস্টেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, সব প্রক্রিয়া শেষ করতে সময় লাগলে অক্টোবরের দিকে গেজেট প্রকাশ হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটির আরও দুই থেকে তিনটি বৈঠক হতে পারে। এসব বৈঠকে সুপারিশগুলো যাচাই-বাছাই শেষে সরকারের কাছে চূড়ান্ত প্রস্তাব দেওয়া হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এগিয়ে যাবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মিয়ামির ম্যাচ জমে উঠেছে। ম্যাচের ৮৩ মিনিট শেষে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...