| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

এক দিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৫ ১০:৪৩:৪২
এক দিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক দিনের ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন ছুটি উপভোগ করা যাবে।

তবে ২৭ আগস্ট ছুটি নিতে হলে সংশ্লিষ্ট কর্মস্থলের অনুমোদন প্রয়োজন হবে। আর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি নিজ নিজ প্রতিষ্ঠানের নীতিমালার ওপর নির্ভর করবে।

তবে হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। দায়িত্বের প্রয়োজন অনুযায়ী এসব প্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দায়িত্ব পালন করতে হতে পারে।

এর আগে গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি ছিল। ওই ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি এবং শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা।

ফলে আগস্টের শেষ সপ্তাহেও ২৭ আগস্ট এক দিনের ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে সরকারি চাকরিজীবীদের সামনে আবারও টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...