| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের ক্ষোভ বাড়ছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১২ ২২:১২:৩৭
পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের ক্ষোভ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রমেই অসন্তোষ বাড়ছে। দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নতুন বেতন কাঠামোর সঙ্গে তাদের পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা সরাসরি সংশ্লিষ্ট থাকায় তারাও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নবম পে-স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুতই প্রজ্ঞাপন জারি করা হবে।

তবে কমিশনের সুপারিশ কতটা বাস্তবায়ন হবে, নতুন কাঠামোয় কোন গ্রেডে কত টাকা বেতন নির্ধারণ করা হবে এবং তা কবে থেকে কার্যকর হবে, এসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। এ কারণেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দিন দিন বাড়ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...