| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সূর্যগ্রহণে স্মার্টফোনের ক্যামেরা নষ্ট হতে পারে যেভাবে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১২ ২০:৩৪:৫৭
সূর্যগ্রহণে স্মার্টফোনের ক্যামেরা নষ্ট হতে পারে যেভাবে

নিজস্ব প্রতিবেদক: বিরল সূর্যগ্রহণের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরার ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ সুরক্ষা ছাড়া সরাসরি সূর্যের দিকে ক্যামেরার লেন্স তাক করলে ডিভাইসের সেন্সর স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে রাখলেও সূর্যের তীব্র আলো ক্যামেরার সেন্সরে অতিরিক্ত তাপ তৈরি করতে পারে। দীর্ঘ সময় সরাসরি সূর্যের দিকে ক্যামেরা তাক করে রাখলে সেন্সরের ফোটোডায়োড ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ীভাবে ‘ডেড পিক্সেল’ তৈরি হতে পারে।

২০২৪ সালের সূর্যগ্রহণের আগে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও মোবাইল ফোনের ক্যামেরা সেন্সর নিয়ে সতর্ক করেছিল। সংস্থাটির মতে, সাধারণ ইমেজ সেন্সরের মতো স্মার্টফোনের সেন্সরও সরাসরি সূর্যের দিকে তাক করালে ক্ষতির মুখে পড়তে পারে।

কীভাবে নিরাপদে ছবি তুলবেন?

নাসার পরামর্শ অনুযায়ী, পূর্ণগ্রাসের সময় ছাড়া সূর্যের ছবি তুলতে হলে ক্যামেরার লেন্সের সামনে উপযুক্ত সোলার ফিল্টার ব্যবহার করা উচিত। শুধু সাধারণ সানগ্লাস বা গ্রহণ দেখার চশমা ক্যামেরার লেন্সের সামনে ধরলেই নিরাপদ সুরক্ষা নিশ্চিত হয় না।

এ ছাড়া সোলার গ্লাস চোখে পরা থাকলেও ক্যামেরা, টেলিস্কোপ বা বাইনোকুলারের মাধ্যমে সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। এসব যন্ত্রের তীব্র আলো ফিল্টার ক্ষতিগ্রস্ত করে চোখে গুরুতর আঘাত করতে পারে।

তবে ক্যামেরা, টেলিস্কোপ বা বাইনোকুলারে সঠিকভাবে তৈরি সোলার ফিল্টার লাগানো থাকলে সেগুলোর মাধ্যমে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা যায়।

কখন খালি চোখে দেখা নিরাপদ?

শুধু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সেই সংক্ষিপ্ত সময়ে, যখন চাঁদ পুরো সূর্যকে ঢেকে ফেলে, তখন খালি চোখে সরাসরি গ্রহণ দেখা নিরাপদ। পূর্ণগ্রাসের আগে বা পরে অবশ্যই চোখের সুরক্ষা ব্যবহার করতে হবে।

এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ আইসল্যান্ড ও স্পেনের কিছু অংশের ওপর দিয়ে যাবে। সেখানে মানুষ প্রায় ১ থেকে ৩ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাসের বিরল দৃশ্য দেখার সুযোগ পেতে পারেন।

তাই সূর্যগ্রহণের ছবি তুলতে গিয়ে শুধু চোখ নয়, স্মার্টফোন ও ক্যামেরার সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...