Bajaj Pulsar N160 S ও N160 SS লঞ্চ, থাকছে ৪-ভালভ ইঞ্জিন ও TFT ডিসপ্লে
নিজস্ব প্রতিবেদক: Bajaj Auto তাদের জনপ্রিয় Pulsar সিরিজে নতুন দুটি মডেল যুক্ত করেছে। প্রতিষ্ঠানটি বাজারে এনেছে Pulsar N160 S এবং Pulsar N160 SS। নতুন এই দুই মডেল উন্নত ইঞ্জিন, আধুনিক প্রযুক্তি ও নতুন ফিচারের মাধ্যমে আগের Pulsar N160 থেকে আলাদা অবস্থান তৈরি করেছে।
ভারতের দিল্লিতে নতুন Pulsar N160 S-এর এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫১১ রুপি। আর Pulsar N160 SS-এর দাম রাখা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫৮৫ রুপি। নতুন মডেল দুটি বর্তমান Pulsar N160-এর পাশাপাশি বিক্রি হবে।
নতুন N160 SS-এ থাকছে উন্নত প্রযুক্তি
Bajaj Pulsar N160 SS মডেলটিকে নতুন ফ্ল্যাগশিপ ভ্যারিয়েন্ট হিসেবে আনা হয়েছে। এতে রয়েছে ৪-ভালভ ইঞ্জিন, ইলেকট্রনিক থ্রটল বডি (ETB), TFT ডিসপ্লে, Google Maps নেভিগেশন, ট্র্যাকশন কন্ট্রোল এবং রাইড মোডের মতো আধুনিক ফিচার।
Pulsar ব্র্যান্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন এই মডেল দুটি বাজারে এনেছে Bajaj। যেখানে বর্তমান N160 মডেলে ২-ভালভ ইঞ্জিন ব্যবহার করা হয়, সেখানে নতুন N160 S ও N160 SS-এ সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
নতুন ৪-ভালভ ইঞ্জিন ও বেশি শক্তি
নতুন Pulsar N160 S এবং N160 SS-এ রয়েছে ১৬৪.৫ সিসির একক সিলিন্ডার ৪-ভালভ SOHC ইঞ্জিন। এতে রয়েছে অয়েল কুলিং প্রযুক্তি এবং Electronic Throttle Body (ETB)।
এই ইঞ্জিন সর্বোচ্চ ১৮.৫ PS শক্তি উৎপন্ন করে ৯,৫০০ rpm-এ এবং ১৪.৪ Nm টর্ক দেয় ৮,০০০ rpm-এ। যা বর্তমান ২-ভালভ Pulsar N160-এর তুলনায় প্রায় ২.৫ PS বেশি শক্তিশালী।
পুরোনো N160 মডেলের ইঞ্জিনে রয়েছে ১৬ PS শক্তি ও ১৪.৬৫ Nm টর্ক। পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে এয়ার কুলিং সিস্টেম ও মেকানিক্যাল থ্রটল।
দ্রুত গতি ও ৫-স্পিড গিয়ারবক্স
Bajaj-এর দাবি, নতুন Pulsar N160 S ও N160 SS মাত্র ৪.৫ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সক্ষম। ফলে এটি নিজস্ব সেগমেন্টের দ্রুততম মোটরসাইকেলগুলোর একটি।
পারফরম্যান্স বাড়ানো হলেও বাইকটিতে রাখা হয়েছে ৫-স্পিড গিয়ারবক্স। নতুন প্রযুক্তি, উন্নত ইঞ্জিন ও আধুনিক ফিচারের কারণে Pulsar N160 SS বিশেষ করে তরুণ বাইকারদের কাছে আকর্ষণীয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
