দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হাতিয়ায়, ২৪ ঘণ্টায় ১৯৮ মিমি
নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার প্রভাবে টানা বৃষ্টিতে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে হাতিয়া আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে হাতিয়াসহ উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দমকা হাওয়া ও উত্তাল সাগরের কারণে উপকূলজুড়ে দুর্ভোগ বেড়েছে।
স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, গ্রামীণ সড়ক, বাজার এবং বসতবাড়ির আঙিনায় পানি জমে গেছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কৃষিজমিও পানির নিচে চলে গেছে। ধানের বীজতলা, শাকসবজির ক্ষেত এবং মাছের ঘেরের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকরা।
মোহাম্মদ বাবলুর রহমান জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত হাতিয়ায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ। তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায়ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানিয়েছেন, টানা বৃষ্টির পরিস্থিতি প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জলাবদ্ধতা কমাতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ড এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, কোথাও জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
