আশা ইসলাম
রিপোর্টার
১০,০০০mAh ব্যাটারি নিয়ে এলো Oppo A7 Pro Max, এক চার্জেই চলবে দীর্ঘ সময়
নিজস্ব প্রতিবেদক: বিশাল ১০,০০০mAh ব্যাটারি নিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে নতুন Oppo A7 Pro Max। এটি এখন পর্যন্ত অপোর সবচেয়ে বড় ব্যাটারির স্মার্টফোন। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এতে রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২৭ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধা।
অপোর দাবি, ফোনটির ব্যাটারি অন্তত ১ হাজার ৫০০টি চার্জ সাইকেল পর্যন্ত ৮০ শতাংশের বেশি সক্ষমতা ধরে রাখতে পারবে। ফলে দীর্ঘদিন ব্যবহার করলেও ব্যাটারির কার্যক্ষমতা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে।
ডিসপ্লের দিক থেকেও ফোনটি বেশ আকর্ষণীয়। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১২৭২×২৭৭২ পিক্সেল। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১ হাজার ৮০০ নিটস উজ্জ্বলতা সমর্থন করে। এছাড়া পর্দার নিচেই রয়েছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ফটোগ্রাফির জন্য Oppo A7 Pro Max-এর পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে অটোফোকাস সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর। এটি ৮ জিবি বা ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এতে এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দ্রুত ডেটা প্রসেসিং নিশ্চিত করবে।
ফোনটির দৈর্ঘ্য ১৬২.৯৮ মিলিমিটার, প্রস্থ ৭৭.৯৭ মিলিমিটার এবং পুরুত্ব ৮.৫৭ মিলিমিটার। রঙভেদে এর ওজন ২২৪ থেকে ২২৬ গ্রাম। এছাড়া ধুলাবালি ও পানি প্রতিরোধে এটি আইপি৬৯কে সার্টিফিকেশন পেয়েছে।
চীনে Oppo A7 Pro Max-এর প্রি-অর্ডার মূল্য শুরু হয়েছে ২ হাজার ১৯৯ ইউয়ান (প্রায় ৩২৫ মার্কিন ডলার) থেকে। আগামী ৭ আগস্ট পর্যন্ত প্রি-অর্ডার চলবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- হাসিনার ফেরা নিয়ে অডিও ভাইরাল, যা বললেন ওসি
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
