| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন তারকা ভ্যালেন্টিন বার্কো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৩ ১৫:০৭:৩১
চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন তারকা ভ্যালেন্টিন বার্কো

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি তাদের দল আরও শক্তিশালী করতে দলে ভিড়িয়েছে আর্জেন্টিনার তরুণ ফুটবলার ভ্যালেন্টিন বার্কোকে। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গ থেকে ২২ বছর বয়সী এই বহুমুখী খেলোয়াড়কে সাত বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে নিয়েছে লন্ডনের ক্লাবটি। ফলে চেলসিতে জাতীয় দলের সতীর্থ এনজো ফার্নান্দেজের সঙ্গে খেলতে দেখা যাবে বার্কোকে।

লেফট-ব্যাক ও মিডফিল্ড, দুই পজিশনেই সমান দক্ষ বার্কো ক্যারিয়ার শুরু করেন আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে। এরপর ইংল্যান্ডের ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ও স্পেনের সেভিয়ায় খেলার অভিজ্ঞতা অর্জনের পর স্ট্রাসবার্গে যোগ দেন। ফরাসি ক্লাবটির হয়ে ৫৮ ম্যাচে ৩টি গোল এবং ১১টি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

গত মৌসুমে ফরাসি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন এই আর্জেন্টাইন ফুটবলার। বড় টুর্নামেন্টে খুব বেশি সময় মাঠে নামার সুযোগ না পেলেও তার আগ্রাসী ফুটবল ও আক্রমণাত্মক মানসিকতা ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ পর্বেই নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেবেন বার্কো। নতুন মৌসুম সামনে রেখে দলকে আরও প্রতিযোগিতামূলক করতে দলবদলের বাজারে ধারাবাহিকভাবে বড় বিনিয়োগ করছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

এর আগে অ্যাস্টন ভিলা থেকে মরগান রজার্স, আটালান্টা থেকে মার্কো পালেস্ত্রা, ম্যাক্সেন্স লাক্রোয়া, জেওভানি কেন্ডা, ডেনার, ড্যানি ওয়েলবেক, দাস্তান সাতপায়েভ এবং ইমানুয়েল এমেঘাকে দলে ভিড়িয়েছে চেলসি। এছাড়া সাবেক লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনকে নিয়েও ক্লাবটির আগ্রহের গুঞ্জন রয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...