| ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে বেধড়ক পেটাল প্রবাসী যুবকেরা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২২ ১৬:২৭:৫৩
কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে বেধড়ক পেটাল প্রবাসী যুবকেরা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রাজধানী রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালি সফরে গিয়েছিলেন বনি আমিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বনি আমিনকে ঘিরে রেখেছেন। একপর্যায়ে তিনি সেখান থেকে বের হয়ে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। পরে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে তাকে ফেলে শারীরিকভাবে আঘাত করার দৃশ্যও ভিডিওতে দেখা যায়।

ভিডিওতে কয়েকজনকে বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। এছাড়া হামলার সময় বনি আমিনকে উদ্দেশ করে বিভিন্ন মন্তব্যও করতে শোনা যায়।

তবে হামলার পেছনের সুনির্দিষ্ট কারণ কিংবা কারা এই ঘটনায় জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি ছড়িয়ে পড়লেও, সেগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

বনি আমিনের জন্ম নোয়াখালীর হাতিয়া উপজেলায়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন। বিভিন্ন দেশে ভ্রমণ করে ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। ভ্রমণবিষয়ক কনটেন্টের পাশাপাশি সামাজিক ও সমসাময়িক নানা বিষয় নিয়েও তিনি নিয়মিত মতামত প্রকাশ করেন।

বিদেশে একজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের ওপর হামলার এই ভিডিও প্রকাশের পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...