| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল, নতুন তারিখ কবে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৮ ১৩:৩৬:৩৩
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল, নতুন তারিখ কবে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চলছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী সব শিক্ষা বোর্ড প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশ কয়েকদিন পিছিয়ে যাচ্ছে।

ফল প্রকাশের সম্ভাব্য সময় নিয়ে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘ইনশাআল্লাহ চলতি মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।’

এর আগে গত ১৫ জুন আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে দেশের বিভিন্ন কেন্দ্র থেকে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে ফল প্রকাশের নির্ধারিত তারিখ পরিবর্তন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষা আরও কয়েকদিন বাড়লেও, শিক্ষা বোর্ডের আশা চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করে অনিশ্চয়তার অবসান ঘটানো সম্ভব হবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...