| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তনের আভাস

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৫ ২২:১৮:৩০
আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তনের আভাস

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে রহস্য বজায় রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয় এনে দেওয়া দলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, প্রতিপক্ষের শক্তি ও কৌশল বিবেচনায় কিছু পরিবর্তন আনা হতে পারে। আমাদের লক্ষ্য হলো ম্যাচের জন্য সবচেয়ে উপযুক্ত একাদশ মাঠে নামানো। দলের সবাই ভালো অবস্থায় রয়েছে।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রক্ষণভাগে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। পাঁচ ডিফেন্ডারের ফরমেশনেও যাওয়ার সম্ভাবনা কম। তবে মাঝমাঠে একটি পরিবর্তন দেখা যেতে পারে।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রদ্রিগো ডি পলের জায়গা নিয়ে। তার পরিবর্তে নিকোলাস গঞ্জালেস অথবা জুলিয়ানো সিমিওনেকে শুরুর একাদশে দেখা যেতে পারে। বিশেষ করে গঞ্জালেস টুর্নামেন্টজুড়ে বদলি হিসেবে নেমে ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই তাকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রাইট-ব্যাক পজিশনেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। তবে গঞ্জালো মন্তিয়েলের তুলনায় নাহুয়েল মোলিনাই এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা (অথবা গঞ্জালো মন্তিয়েল), ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল (অথবা নিকোলাস গঞ্জালেস/জুলিয়ানো সিমিওনে), লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...