| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে কারা: জানাল সুপারকম্পিউটার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৫ ১৮:৪৮:১২
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে কারা: জানাল সুপারকম্পিউটার

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ডালাসে দারুণ এক পারফরম্যান্সে ফরাসিদের বিদায় করে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

এখন অপেক্ষা কেবল ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, তা জানার। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় আটলান্টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচের বিজয়ী দলই আগামী ১৯ জুলাই নিউইয়র্কে স্পেনের বিপক্ষে ফাইনালে খেলবে।

মাঠের লড়াই শুরুর আগেই সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে বিশ্বখ্যাত ডাটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে ফাইনালে ওঠার দৌড়ে সামান্য ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে।

অপটার হিসাব অনুযায়ী, থমাস টুখেলের দলের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫২.৫৩ শতাংশ। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ৪৭.৪৭ শতাংশ।

পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের সংগঠিত রক্ষণ, ট্যাকটিক্যাল ফুটবল এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই তাদের এগিয়ে রেখেছে সুপারকম্পিউটার। ফলে লিওনেল মেসিদের টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার মিশন কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে।

তবে প্রথম সেমিফাইনালের পূর্বাভাসে অপটার সুপারকম্পিউটার ফ্রান্সকে এগিয়ে রেখেছিল। বাস্তবে সেই হিসাব ভুল প্রমাণ করে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্পেন।

এদিকে ফাইনালে ওঠার পর শিরোপা জয়ের সম্ভাবনাতেও সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন। অপটার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড, যে দলই ফাইনালে উঠুক না কেন, ট্রফি জয়ের দৌড়ে সবচেয়ে বড় ফেবারিট এখন লা রোজা।

সুপারকম্পিউটারের হিসাব বলছে, স্পেনের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বর্তমানে ৫৬.১৫ শতাংশ। এখন দেখার বিষয়, অপটার পূর্বাভাস এবারও বাস্তবে মিলবে, নাকি আবারও মাঠের ফুটবল বদলে দেবে সব সমীকরণ।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...