| ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৫ ১৪:১৩:৩৭
ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তা

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ (১৫ জুলাই) ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ লড়াই।

ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। বিশ্লেষক, পরিসংখ্যান এবং সুপারকম্পিউটারের পূর্বাভাসেও স্পষ্ট কোনো দলকে এগিয়ে রাখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত লিওনেল স্কালোনির দল।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে নতুন দুশ্চিন্তার নাম রদ্রিগো ডি পল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ী একাদশ ধরে রাখার পরিকল্পনা থাকলেও মাঝমাঠে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেই পরিবর্তনের শিকার হতে পারেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।

সাম্প্রতিক কয়েকটি ম্যাচে নির্ধারিত সময়ের আগেই ডি পলকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। এতে তার ফিটনেস ও পূর্ণ ৯০ মিনিট খেলার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কিংবা প্রধান কোচ লিওনেল স্কালোনি।

ডি পল শেষ পর্যন্ত শুরুর একাদশে জায়গা না পেলে তার পরিবর্তে নিকোলাস গঞ্জালেস অথবা জুলিয়ানো সিমিওনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বিশ্বকাপে বদলি হিসেবে নেমে নিকোলাস গঞ্জালেস বেশ কয়েকবার ইতিবাচক প্রভাব রেখেছেন। তাকে একাদশে দেখা গেলে আর্জেন্টিনার মাঝমাঠে গতি ও আক্রমণের ধার বাড়তে পারে। অন্যদিকে জুলিয়ানো সিমিওনেকে শুরু থেকেই খেলানো হলে সেটি হবে স্কালোনির বড় কৌশলগত চমক।

রক্ষণভাগেও একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ডান প্রান্তের রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা নাকি গঞ্জালো মন্তিয়েল খেলবেন, সে সিদ্ধান্তও এখনো চূড়ান্ত হয়নি।

বরাবরের মতো এবারও ম্যাচের আগে সম্ভাব্য একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন স্কালোনি। শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষকে কৌশলগত সুবিধা না দিতেই তিনি দল ঘোষণা গোপন রাখছেন বলে ধারণা করা হচ্ছে।

ফাইনালের টিকিট নিশ্চিত করতে শক্তিশালী ইংল্যান্ডকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন, রদ্রিগো ডি পল কি শেষ পর্যন্ত শুরুর একাদশে থাকবেন, নাকি স্কালোনি ভরসা রাখবেন নতুন কোনো বিকল্পের ওপর।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...