বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক
ক্রীড়া ডেস্ক: প্রায় দেড় মাসের ফুটবল উৎসব শেষে পর্দা নামতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। ৪৮ দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সমাপ্তি হবে আগামী ১৯ জুলাই। আর সেই মহাক্ষণকে স্মরণীয় করে তুলতে ফাইনালের আগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন। সঙ্গীত, সংস্কৃতি এবং ফুটবলের সমন্বয়ে সাজানো সমাপনী অনুষ্ঠানটি বিশ্বকাপের ৩৯ দিনের রোমাঞ্চকর যাত্রাকে উদযাপন করবে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত এই আসরের স্মরণীয় মুহূর্তগুলোও তুলে ধরা হবে অনুষ্ঠানে।
ফিফার ঘোষণায় জানা গেছে, এবারের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী লরা পাউসিনি, নিকোল শেরজিঞ্জার এবং রবি উইলিয়ামস। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড। এছাড়া বিশেষ উপস্থিতি থাকবে হলিউড সুপারস্টার টম ক্রুজের।
ফাইনাল শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন এমি, গ্র্যামি, অস্কার ও টনি পুরস্কারজয়ী গায়িকা জেনিফার হাডসন। আয়োজকদের বিশ্বাস, তার পরিবেশনা বিশ্বকাপ ফাইনালের আবহকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলবে।
সমাপনী অনুষ্ঠানের সৃজনশীল দায়িত্ব পালন করছে বালিচ ওয়ান্ডার স্টুডিও। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালনা কর্মকর্তা হেইমো শিরগি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী আয়োজনও তিন আয়োজক দেশজুড়ে বিশ্বকাপের অনন্য যাত্রাকে স্মরণীয় করে তুলবে। সঙ্গীত, সংস্কৃতি ও ফুটবলের সমন্বয়ে এটি হবে এক ব্যতিক্রমধর্মী আয়োজন, যার পরই শুরু হবে বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের মহারণ।
স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে সমাপনী অনুষ্ঠান, যা ফাইনাল ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে অনুষ্ঠিত হবে। দর্শকদের সুবিধার্থে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে সকাল ১১টায়, যাতে তারা পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
এতেই শেষ নয়। ফিফা জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া আরও কয়েকজন আন্তর্জাতিক শিল্পী ও বিশেষ অতিথির নাম ঘোষণা করা হবে। ফলে ২০২৬ বিশ্বকাপের বিদায়ী আয়োজনকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
