দ্বিতীয়ার্ধের খেলা শুরু, স্পেন বনাম ফ্রান্স সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বিরতিতে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছেড়েছে স্পেন। বিরতির পর শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। ফাইনালের টিকিটের লড়াইয়ে এখন স্পেনের লক্ষ্য এই ব্যবধান ধরে রাখা, আর সমতায় ফিরতে মরিয়া ফ্রান্স।
প্রথমার্ধের একমাত্র গোলটি আসে ম্যাচের ২২তম মিনিটে। পেনাল্টি থেকে নিখুঁত শটে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল।
প্রথম ৪৫ মিনিটে বলের দখল, পাস এবং আক্রমণ, সব বিভাগেই আধিপত্য দেখিয়েছে স্পেন। ৪৯ মিনিট পর্যন্ত তারা মোট পাঁচটি শট নেয়, যার মধ্যে একটি ছিল লক্ষ্যে এবং সেটিই গোলে পরিণত হয়। অন্যদিকে ফ্রান্স তিনটি শট নিলেও একটিও অন টার্গেটে রাখতে পারেনি।
বলের দখলেও এগিয়ে ছিল স্পেন। প্রথমার্ধে তাদের দখলে ছিল ৫৬ শতাংশ বল, যেখানে ফ্রান্সের দখলে ছিল ৪৪ শতাংশ। পাসিংয়েও এগিয়ে লা রোজারা। স্পেন সম্পন্ন করেছে ২৪৫টি পাস, আর ফ্রান্স করেছে ১৭৪টি।
লাইভ ম্যাচ বিশ্লেষণেও এগিয়ে রয়েছে স্পেন। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, তাদের জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ। ফ্রান্সের জয়ের সম্ভাবনা ১৭ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ধরা হচ্ছে ২৭ শতাংশ।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে ফ্রান্সকে আক্রমণে আরও ধারালো হতে হবে। অন্যদিকে এই লিড ধরে রেখে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করাই এখন স্পেনের প্রধান লক্ষ্য।
ফ্রান্স-স্পেন সেমিফাইনালের লাইভ স্কোর, গোল এবং মিনিটে মিনিটে সব আপডেট জানতে আমাদের ওয়েবসাইটের লাইভ কভারেজ অনুসরণ করুন।
ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
অথবা
ভিপিএন ব্যাবহার করতে হবে
সোহাগ/
