| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মুখোমুখি ফ্রান্স-স্পেন: বিশ্বকাপ সেমিফাইনালে ইতিহাস কার পক্ষে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১৪ ২০:৩১:৩৯
মুখোমুখি ফ্রান্স-স্পেন: বিশ্বকাপ সেমিফাইনালে ইতিহাস কার পক্ষে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই বহুল প্রতীক্ষিত ম্যাচ শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ১টায়। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে নজর থাকছে দুই দলের বিশ্বকাপ সেমিফাইনালের অতীত ইতিহাসের দিকেও।

বিশ্বকাপের সেমিফাইনালে অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে ফ্রান্স। ২০২৬ সালের আসরসহ অষ্টমবারের মতো শেষ চারে জায়গা করে নিয়েছে লে ব্লুরা। এর আগে সাতটি সেমিফাইনালের মধ্যে চারটিতে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে ফরাসিরা।

তবে শুরুটা ছিল হতাশায় ভরা। ১৯৫৮ সালে পেলের ব্রাজিলের কাছে ৫-২ গোলে হেরে বিদায় নেয় ফ্রান্স। এরপর ১৯৮২ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে রুদ্ধশ্বাস সেমিফাইনালে টাইব্রেকারে হারতে হয় তাদের। চার বছর পর ১৯৮৬ সালেও একই প্রতিপক্ষের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয়।

এরপরই বদলে যায় ফ্রান্সের ভাগ্য। ১৯৯৮ সালে নিজেদের মাটিতে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে তারা এবং শেষ পর্যন্ত শিরোপাও জিতে নেয়।

সেই ধারাবাহিকতা ধরে রেখে ২০০৬ সালে পর্তুগালকে ১-০, ২০১৮ সালে বেলজিয়ামকে ১-০ এবং ২০২২ সালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তিনটি ভিন্ন আসরে ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। এবারও সেমিফাইনালে উঠে জার্মানি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার কীর্তি গড়েছে তারা।

অন্যদিকে, বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের অভিজ্ঞতা তুলনামূলকভাবে সীমিত হলেও সাফল্যের হার শতভাগ। এখন পর্যন্ত মাত্র একবারই প্রথাগত বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে লা রোজা, আর সেই ম্যাচেই জয় তুলে নিয়ে পৌঁছে যায় ফাইনালে।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেমিফাইনালে কার্লেস পুয়োলের দুর্দান্ত হেডে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে স্পেন। পরে ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাসের প্রথম এবং একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতে নেয় তারা।

যদিও ১৯৫০ বিশ্বকাপে স্পেন চতুর্থ স্থান অর্জন করেছিল, তবে সে সময় বর্তমানের মতো কোনো সেমিফাইনাল ছিল না। চার দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল একটি ফাইনাল গ্রুপ পর্ব, যার ভিত্তিতেই চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হয়েছিল।

ইতিহাস বলছে, সেমিফাইনালে অভিজ্ঞতায় এগিয়ে ফ্রান্স, আর শতভাগ সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে স্পেন। তাই এটিঅ্যান্ডটি স্টেডিয়ামের এই মহারণে ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন ইউরোপীয় দুই পরাশক্তির আরেকটি স্মরণীয় লড়াইয়ের।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...