| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

দোষী প্রমাণিত হলে এমবাপ্পের হতে পারে তিন বছরের কারাদণ্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ১২ ১০:৩৮:০৬
দোষী প্রমাণিত হলে এমবাপ্পের হতে পারে তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের বিদায়ের পর শুরু হওয়া বিতর্ক নতুন মোড় নিয়েছে। প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলাকে উদ্দেশ্য করে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের করা মন্তব্যের জেরে তার বিরুদ্ধে মানহানি ও অপবাদের মামলা করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেটর আমারিলার আইনজীবী গুইলার্মো দুয়ার্তে কাকাবেলোস বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন। তার ভাষ্য, এমবাপ্পের প্রকাশ্য মন্তব্য প্যারাগুয়ের আইনে মানহানির আওতায় পড়ে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে।

ফরাসি দৈনিক লে প্যারিসিয়েন-কে দেওয়া সাক্ষাৎকারে দুয়ার্তে কাকাবেলোস বলেন, আদালত অভিযোগ গ্রহণ করে এবং অভিযোগ প্রমাণিত হলে প্যারাগুয়ের আইনে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিষয়টিও আলোচনায় আসতে পারে।

ঘটনার সূত্রপাত হয়, যখন সিনেটর সেলেস্তে আমারিলা এমবাপ্পের জাতীয়তা ও পরিচয় নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন। এর জবাবে এমবাপ্পে প্রকাশ্যে তাকে "জঘন্য নারী" এবং "নিজের পদের অযোগ্য" বলে মন্তব্য করেন। এরপর থেকেই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অন্যদিকে, ফ্রান্সেও আমারিলার মন্তব্য নিয়ে তদন্ত চলছে। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, তিনি জাতিগত পরিচয়, জাতীয়তা, বর্ণ বা ধর্মের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবমাননাকর মন্তব্য করেছেন কি না। অভিযোগ প্রমাণিত হলে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৪৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নিজের অবস্থান থেকে সরে আসেননি সেলেস্তে আমারিলা। তার আইনজীবীর দাবি, তিনি রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সাধারণ নাগরিক ও প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। তাই তার বক্তব্য বাকস্বাধীনতার আওতায় পড়ে।

এদিকে, আইনি প্রক্রিয়া এগিয়ে গেলে এমবাপ্পেকেও প্যারাগুয়ের কর্তৃপক্ষের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী গুইলার্মো দুয়ার্তে কাকাবেলোস।

এই বিতর্ক ইতোমধ্যে দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ প্রকাশ্যে এমবাপ্পের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা স্পষ্ট করে বলেছেন, সিনেটর আমারিলার মন্তব্য প্যারাগুয়ের সরকার বা রাষ্ট্রের আনুষ্ঠানিক অবস্থান ও মূল্যবোধের প্রতিফলন নয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...