| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এক মাসেই দুই দফা টানা চার দিনের ছুটির সুযোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৯ ১৭:৩১:৩৬
এক মাসেই দুই দফা টানা চার দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক: আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকছে দুই দফায় টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, সাধারণ সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং একদিনের ঐচ্ছিক ছুটি একসঙ্গে মিলিয়ে এই দীর্ঘ অবকাশ পাওয়া সম্ভব হবে।

আগস্টের প্রথম দফার দীর্ঘ ছুটি শুরু হবে ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিকে ঘিরে। ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও, ওই দিন একদিনের ছুটি নিলে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করা যাবে।

মাসের দ্বিতীয় দফার দীর্ঘ ছুটির সম্ভাবনা রয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) সরকারি ছুটি থাকবে। এরপর ২৭ আগস্ট (বৃহস্পতিবার) একদিনের ছুটি নিলে ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

ফলে আগস্ট মাসে মাত্র দুটি কর্মদিবসে ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা দুই দফায় মোট আট দিনের দীর্ঘ অবকাশের সুযোগ পেতে পারেন। তবে দ্বিতীয় দফার ছুটির বিষয়টি ঈদে মিলাদুন্নবী (সা.)-এর চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...