| ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৮ ২২:৪০:৩১
বৃহস্পতিবার যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি লাইন এবং ধামরাই উপকেন্দ্রের একাধিক ফিডারে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বুধবার (৮ জুলাই) ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জোনাল অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণ কাজ চলায় ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি লাইন ও ধামরাই উপকেন্দ্রের DH-1A, DH-3C, DH-6F, DH-7G, DH-8H, DH-9I, DH-10J এবং DH-11K ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎবিহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে ধানসিঁড়ি, আমিন মডেল টাউন, বরাত সেন্টার, বরাত নগর, ধামরাই থানা এলাকা, হার্ডিঞ্জ স্কুল, ধামরাই সরকারি কলেজ, পাঠানটুলা, কালিয়াগার, উত্তর পাতা, গোয়ারীপাড়া, কমিশনার মোড়, কুমরাইল, হাসপাতাল এলাকা, ঋষিপাড়া, টেকপাড়া, ইসলামপুর হাসপাতাল রোড, মাদ্রাসা রোড, সুইডিশ মাঠ, তালতলা, ঢুলিভিটা সড়কের উত্তর পাশ, নতুন দক্ষিণপাড়া, ছোট চন্দ্রাইল, ছয়বাড়িয়া, খাত্রা, বাসাইল, বাড়ীগাঁও, লাড়ুয়াকুন্ড, কুল্লা, রামকুল্লা, হিরানদী কুল্লা, জয়পুরা, জলশীন, কান্দাপাড়া, গাওয়াইল, বাদে গাওয়াইল, বানেশ্বর, গোপালপুর, শরীফবাগ, কাকরান, তেতুলিয়া, হাজিপুর, স্বর্ণখালী, ইকুরিয়া, ইসলামনগর, ডেমরান থেকে ভাড়ারিয়া পর্যন্ত এলাকা এবং ধামরাই সদর ইউনিয়নের আওতাধীন সব অঞ্চল।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ। ভারতের জায়গায় আগামী সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...