| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৭ ১৮:০০:০২
যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ধরে বিরল ও প্রাণঘাতী রোগে ভোগার পর মঙ্গলবার (৭ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

শাপুর জাদরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই ও আফগানিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার দৌলত জাদরান। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তিনি জানান, প্রিয় ভাইকে হারানোর এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গনে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড, সাবেক ও বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, শাপুর জাদরান ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (HLH) নামে একটি বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি থেকে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। প্রথম দিকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবারও অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুবরণ করেন এই সাবেক গতি তারকা।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আফগানিস্তানের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন শাপুর জাদরান। জাতীয় দলের হয়ে বিভিন্ন ফরম্যাট মিলিয়ে ৮০টি উইকেট শিকার করেন তিনি। ২০২০ সালে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন এই ডানহাতি পেসার।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের বিপিএলেও খেলেছিলেন শাপুর জাদরান। তার মৃত্যুতে আফগানিস্তানসহ বিশ্ব ক্রিকেট হারাল এক সময়ের লড়াকু ও অভিজ্ঞ এক পেসার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...