আজকের খেলা: আর্জেন্টিনা-মিশরসহ টিভিতে যা দেখবেন
স্পোর্টস ডেস্ক: আজকের দিনটি ক্রীড়াপ্রেমীদের জন্য জমজমাট। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্বে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ মোহামেদ সালাহর মিশর। একই দিনে শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এছাড়া বিশ্বকাপের আরেকটি ম্যাচে খেলবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। টেনিসপ্রেমীদের জন্য রয়েছে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল এবং ক্রিকেটে ইংল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ।
আজকের খেলার সূচি
ফুটবল (ফিফা বিশ্বকাপ ২০২৬)
• যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম সময়: সকাল ৬:০০টা সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময়
• আর্জেন্টিনা বনাম মিশর সময়: রাত ১০:০০টা সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময়
• সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া সময়: রাত ২:০০টা সরাসরি: বিটিভি, টি স্পোর্টস ও সময়
টেনিস
• উইম্বলডন (কোয়ার্টার ফাইনাল)সময়: বিকেল ৪:০০টা সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও স্টার স্পোর্টস সিলেক্ট ২
ক্রিকেট
• ইংল্যান্ড বনাম ভারত (তৃতীয় টি-টোয়েন্টি)সময়: রাত ১০:৩০টা সরাসরি: সনি স্পোর্টস ১
সোহাগ/
