সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী, স্পেন নাকি পর্তুগাল; কে জয়ী হবে
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণে জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। মাঠের লড়াইয়ের আগে সুপারকম্পিউটারের পূর্বাভাসে অবশ্য কিছুটা এগিয়ে রাখা হয়েছে স্পেনকে।
ডাটা বিশ্লেষণভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য অ্যানালিস্ট’-এর সুপারকম্পিউটার অপ্টার হিসাব বলছে, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৮.৬ শতাংশ। বিপরীতে পর্তুগালের জয়ের সম্ভাবনা মাত্র ২৫.৬ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২৫.৮ শতাংশ।
মুখোমুখি পরিসংখ্যানেও স্পেনের আধিপত্য স্পষ্ট। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৪১ বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে স্পেন জিতেছে ১৮টি ম্যাচ, পর্তুগাল ৭টি এবং ড্র হয়েছে ১৬টি।
বিশ্বকাপের ইতিহাসেও বহুবার দেখা হয়েছে দুই প্রতিবেশীর। ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-৩ গোলে ড্র করেছিল দুই দল। তবে ২০১০ সালের শেষ ষোলোতে স্পেন ১-০ গোলে জিতে শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপাও ঘরে তোলে।
এরও আগে ১৯৩৪ বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল স্পেন ও পর্তুগাল। সেই আসরে স্পেন এক ম্যাচে ৯-০ এবং আরেক ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায়। ১৯৫০ বিশ্বকাপে স্পেন ৫-১ গোলে জিতলেও পরের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
প্রতিযোগিতামূলক ম্যাচের রেকর্ডও স্পেনের পক্ষেই কথা বলছে। দুই দলের ১২টি প্রতিযোগিতামূলক লড়াইয়ে পর্তুগাল মাত্র একবার জয় পেয়েছে, হেরেছে পাঁচবার। পর্তুগালের সেই একমাত্র জয়টি এসেছিল ২০০৪ ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে, যেখানে নুনো গোমেসের একমাত্র গোলে স্পেনকে হারিয়েছিল তারা।
তবে নকআউট ম্যাচে অতীতের পরিসংখ্যান বা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী নয়, শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কে পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল নাকি তরুণ তারকাদের নিয়ে গড়া স্পেন, সেই উত্তর মিলবে আজ রাতের মহারণেই।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২০ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত
- বাংলাদেশে আজ ২১ ক্যারেট এক ভরি সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ আগস্ট ২০২৬
- টানা ৫ দিন বৃষ্টি, দেশের যেসব এলাকায় বেশি হতে পারে
- ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!
- ২০২৭ সালের ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ দেখা যাবে যেসব স্থান থেকে
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ হয় কেন
- পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: নুর
