| ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া; নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, লাইভ দেখুন এখানে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ০৫ ২৩:১৬:৩৮
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া; নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, লাইভ দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা নির্ধারণী মহারণে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে ম্যাচটির সরাসরি সম্প্রচারের ব্যবস্থা না থাকলেও ভারতীয় টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে।

ভারত ও বাংলাদেশ অঞ্চলের দর্শকরা স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ২ এবং স্টার স্পোর্টস ২ এইচডি চ্যানেলে থাকবে ফাইনালের সম্প্রচার।

অন্যদিকে পাকিস্তানের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি দেখাবে পিটিভি স্পোর্টস এবং জিও সুপার।

সরাসরি খেলা টি দেখতে এখানে ক্লিক করুন-

অনলাইনে ম্যাচ দেখতে চাইলে ভারতের দর্শকরা জিওহটস্টার (JioHotstar) অ্যাপ ও ওয়েবসাইটে সক্রিয় সাবস্ক্রিপশনের মাধ্যমে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় ক্রিকবাজ অ্যাপ এবং বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চলে আইসিসি টিভিতেও ম্যাচটি দেখা যাবে।

ইতিহাসও এই লড়াইকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রতিবারই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এবার ঘরের মাঠে সেই হতাশার ইতিহাস বদলে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তির এই মহারণে শেষ পর্যন্ত কার হাতে উঠবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি, সেটাই এখন দেখার অপেক্ষা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...