চলতি বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা!
নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধরনের প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে চলতি বছরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরতে চান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার রাজনীতির মূল লক্ষ্য কখনোই ক্ষমতা নয়। বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করাই তার রাজনৈতিক আদর্শ।
নিজের রাজনৈতিক জীবনের নানা সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অধিকাংশ সদস্যকে হারানো এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও তিনি পিছিয়ে যাননি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই চলতি বছরের মধ্যে দেশে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দলটি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তার ভাষ্য, ৭৭ বছরের ইতিহাসে আওয়ামী লীগ বহুবার হামলা, দমন-পীড়ন ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও প্রতিবারই জনগণের সমর্থনে ঘুরে দাঁড়িয়েছে।
ক্ষমতা হারানোর প্রসঙ্গে তিনি দাবি করেন, একটি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একাংশকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। তবে জনগণের মন থেকে দলটিকে মুছে ফেলা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, মামলা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কোনো সরকারের সদিচ্ছা বা দয়ার ওপর নির্ভর করে না। জনগণের সমর্থনই দলটির সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও দাবি করেন, দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন আওয়ামী লীগের সমর্থনে মিছিল ও কর্মসূচি হচ্ছে, যেখানে সাধারণ মানুষও অংশ নিচ্ছেন। এটিকে তিনি দলের পুনরুজ্জীবনের লক্ষণ হিসেবে উল্লেখ করেন।
৫ আগস্টের পর দেশের পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা, সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, সুফি দরগাহ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা হয়েছে। তার দাবি, এসব ঘটনার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।
এ ছাড়া বিএনপি নেতৃত্বের সঙ্গে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে গোপন যোগাযোগের গুঞ্জনও নাকচ করে দেন তিনি। শেখ হাসিনার ভাষ্য, এটি জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়ানো প্রচারণা। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দয়ার প্রত্যাশা করে না; বরং জনগণের সমর্থন ও সাংবিধানিক অধিকারের ভিত্তিতেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীদের খাওয়া ও করণীয় নিয়ে ইসলামি নির্দশনা
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- একাদশে ভর্তি ফি কত, কোন কলেজে খরচ কেমন? জেনে নিন
- বাজেট থেকে ফোল্ডেবল, ২০২৬-এর সেরা ৫ Motorola ফোন
- আলোচনায় Yamaha XSR 155, কী আছে নতুন এই বাইকে
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ আগস্ট ২০২৬
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
- বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
- দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
