| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ২০২৬

ভোর ৫টায় নয়; যে সময় হবে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুন ২৭ ২০:৪৬:২১
ভোর ৫টায় নয়; যে সময় হবে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের মধ্যে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে ম্যাচটি ভোর ৫টায় অনুষ্ঠিত হবে বলে দাবি করা হলেও, সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল ৮টায়।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি নিয়মরক্ষার হলেও দলটির কোচ লিওনেল স্কালোনি একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারেন। দীর্ঘ টুর্নামেন্ট সামনে রেখে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের ফুটবলারদের সুযোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, জর্ডান ইতোমধ্যেই নকআউট পর্বে ওঠার আশা হারিয়েছে। তবে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চাইবে দলটি।

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও দেখতে পারবেন। বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। এছাড়া মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ, আইস্ক্রিনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও খেলা উপভোগ করার সুযোগ থাকছে।

বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নতুন মুখদের দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। এখন দেখার বিষয়, নিয়মরক্ষার ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না মেসিদের আর্জেন্টিনা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

শুরু হল, বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে

শুরু হল, বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অপেক্ষার অবসান। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচ ...