পর্তুগালের দাপট, পাদপ্রদীপে সেই রোনালদোই
সমালোচনার মুখে পড়ার পর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে পর্তুগাল। উজবেকিস্তানের বিপক্ষে গোলবন্যা বইয়ে দিয়ে নকআউট পর্বে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেছে রবের্তো মার্তিনেসের দল। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি জোড়া গোল করে নিজের সমালোচকদেরও জবাব দিয়েছেন।
মঙ্গলবার হিউস্টনে অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় পর্তুগাল। রোনালদোর দুটি গোলের পাশাপাশি নুনো মেন্দস, আত্মঘাতী গোল এবং খাফায়েল লেয়াও স্কোরশিটে নাম লেখান।
পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণ—দুই ক্ষেত্রেই আধিপত্য ছিল পর্তুগালের। তারা মোট ১৭টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে উজবেকিস্তান সাতটি শট নিলেও মাত্র দুটি লক্ষ্যভেদ করতে সক্ষম হয়।
এই জয়ের ফলে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। এক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। ডিআর কঙ্গোর সংগ্রহ এক পয়েন্ট, আর দুই ম্যাচ খেলেও কোনো পয়েন্ট পায়নি উজবেকিস্তান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। পঞ্চম মিনিটে নুনো মেন্দসের ক্রস থেকে গোলের সুযোগ পেলেও অল্পের জন্য বল স্পর্শ করতে পারেননি রোনালদো।
তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটেই জোয়াও কান্সেলোর ক্রস থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলের মাধ্যমে তিনি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন।
জাতীয় দলের জার্সিতে চার ম্যাচের গোলখরা কাটানোর পাশাপাশি বড় কোনো টুর্নামেন্টে পর্তুগালের হয়ে দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটান তিনি।
১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ডি-বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে সবাই যখন রোনালদোর দিকে নজর রাখছিল, তখন নুনো মেন্দস শক্তিশালী শটে বল পাঠান জালে।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আজিজ গানিভ দূরপাল্লার শটে বল জালে জড়ালেও ভিএআরের সহায়তায় সেই গোল বাতিল করেন রেফারি। আক্রমণ শুরুর আগে কান্সেলোর ওপর ফাউল হয়েছিল বলে সিদ্ধান্ত আসে।
দুই গোল পিছিয়ে পড়েও আত্মবিশ্বাস হারায়নি উজবেকিস্তান। তারা কয়েকটি পাল্টা আক্রমণ গড়ে তোলে, কিন্তু সেগুলো থেকে সুবিধা নিতে পারেনি।
৩৯তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের নিখুঁত থ্রু বল ধরে গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এর মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইউসেবিওকে ছাড়িয়ে যান তিনি। ইউসেবিওর ৯ গোলের বিপরীতে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ।
আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর মোট গোলসংখ্যাও বেড়ে দাঁড়ায় ১৪৫-এ, যা এসেছে ২৩০ ম্যাচে।
বিরতির আগে আরও একবার গোলের সুযোগ পেয়েছিলেন পর্তুগাল অধিনায়ক। তবে গোলরক্ষককে চিপ করতে গিয়ে সফল হতে পারেননি তিনি।
দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে ফের্নান্দেসের বাড়ানো বলে আরেকটি সুযোগ তৈরি হলেও গোলরক্ষক নেমাতোভ তা প্রতিহত করেন। ওই আক্রমণের পর কর্নার থেকেই আসে পর্তুগালের চতুর্থ গোল। জোয়াও ফেলিক্সের স্পর্শের পর বল প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে জালে ঢুকে যায়।
৭৪তম মিনিটে গোলরক্ষকের ভুলে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু নেমাতোভ দুর্দান্ত সেভ করে তাকে বঞ্চিত করেন।
নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ব্যবধান ৫-০ করেন খাফায়েল লেয়াও। ডি-বক্সে ফাঁকা জায়গায় বল পেয়ে শক্তিশালী শটে শেষ পেরেকটি ঠুকে দেন এসি মিলানের এই উইঙ্গার।
প্রথম ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সের পর কোচ মার্তিনেসও চাপে ছিলেন। তাই প্রতিটি গোলের পর ডাগআউটে তার উচ্ছ্বাস স্পষ্ট করে দেয়, এই জয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল।
গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী রোববার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। একই সময়ে ডিআর কঙ্গোর বিপক্ষে খেলবে উজবেকিস্তান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ফল, যেভাবে দেখবেন রেজাল্ট
- ১০,০০০mAh ব্যাটারি নিয়ে এলো Oppo A7 Pro Max, এক চার্জেই চলবে দীর্ঘ সময়
- নবম পে-স্কেল নিয়ে সুখবর, শিগগিরই প্রকাশ হচ্ছে গেজেট
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম সান লুইস ম্যাচ, জানুন ফলাফল
- ১২ আগস্ট আসছে Realme 16x 5G, ৭,০০০mAh ব্যাটারিসহ সম্ভাব্য দাম
- অন্ধকারে জ্বলে উঠবে ফোনের পেছন, REDMI K100 Pro আসছে নতুন চমক নিয়ে
- ইন্টার মায়ামির বাকি দুই ম্যাচের সূচি প্রকাশ; যেভাবে দেখবেন লাইভ
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম, প্রতি ভরি কত
- ৮০০০ mAh ব্যাটারি সহ আসছে Redmi Note 17 5G, দাম কত?
- একটু পর শুরু, Milan Vs Inter ম্যাচ; লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ০৬ আগস্ট ২০২৬
- একটু পর শুরু, চেলসি ও জুভেন্টাস ম্যাচ; লাইভ দেখুন এখানে
- এসএসসি ও সমমানের ফল কবে জানাল শিক্ষা বোর্ড
- গ্যাসের দাম নিয়ে সুখবর, যা জানাল পেট্রোবাংলা
- আসছে টানা ৫ দিনের বৃষ্টি!
