একদিনের ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের অবকাশ, জেনে নিন কবে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সামনে আসছে টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ বিরতি কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
সরকার ঘোষিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি পালিত হবে। তবে চূড়ান্তভাবে দিনটি নির্ধারণ করা হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
এরপর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাঝখানে থাকা ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিন ছুটি নিতে পারলেই টানা চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি দিয়ে থাকে।
তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, চিকিৎসাসেবা, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাকসেবা এবং অন্যান্য জরুরি সেবাখাতের কর্মীরা সাধারণত এ ছুটির আওতায় থাকেন না। এছাড়া জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং দায়িত্বপ্রাপ্ত জরুরি সেবার কর্মীদেরও নিয়মিত দায়িত্ব পালন করতে হয়।
ব্যাংক খোলা বা বন্ধ থাকবে কি না, সে বিষয়ে পৃথক নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম চালু থাকবে নাকি বন্ধ থাকবে, সে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
